
আরিফ বিল্লাহ।
নেছারাবাদ(পিরোজপুর)
পিরোজপুরের নেছারাবাদ উপজেলার সোহাগদল ইউনিয়ন ভূমি অফিসার মোঃ ইব্রাহিমের বিরুদ্ধে নামজারি আবেদনে ঘুষ দাবির অভিযোগ পাওয়া গেছে।ভুক্তভোগী লাইজু আক্তার বলেন আমার
স্বামী মোঃহাছান ২০০৭ সালে উত্তর পশ্চিম সোহাগদল
মৌজায় ৮৩০ নং দলিল মুলে ২.৮৮
শতাংশ জমি ক্রয় করে।১ বছরের মধ্যে তিনি অসুস্হ হয়ে পড়লে টাকার প্রয়েজনে আমার চাচা শ্বশুরের কাছে জমিটি বিক্র করে দেই যার কারনে নামজারি করা হয়নি।আমার চার মেয়ে ছেলে না থাকার কারনে আমি অনেকটাই মেয়ে জামাই নির্ভর হয়ে পরি।১ বছর আগে আমার স্বামীর মাধ্যমে ঐ চাচা শ্বশুরের কাছ থেকেই আমার মেয়ে জামাই
৪ লক্ষ টাকায় ১০ শতাংশ জমি ক্রয় করে।আমার ক্রয়কৃত জমি তোমার নামে নামজারি করে আমাকে দলিল না দিলে
তোমার মেয়ে জামাইকে আমি তার ক্রয়কৃত জমি লিখে দেবনা বলে আমার চাচা শ্বশুর দাবি করেন।আমি জমির সমস্ত কাগজ পত্র নিয়ে সোহাগদলের হাজীপাড়া নিবাসী নান্টু আমিনের কাছে যাই। তিনি আমার কাছে ৭০০০/ টাকা দাবি করে বলেন ৭ দিনের মধ্যে পেয়ে যাবেন।আর অফিসে গেলে ১১৭০/ টাকা লাগবে ৬ মাস ঘুরবেন।আর্থিক সমস্যা থাকার কারনে আমি ২৫ আগষ্ট রবিবার নেছারাবাদ উপজেলা ভুমি অফিসে যাই।
এসিল্যান্ড রায়হান মাহমুদ আমার কাগজপত্র দেখে নামজারির আবেদন করতে বলেন সবকিছু ঠিক থাকলে ৭ দিনের মধ্যে পাব বলে জানান।আমি নামজারির আবেদন করে সোহাগদল ইউনিয়ন ভূমি অফিসে গেলে ভূমি অফিসার ইব্রাহিম আমার কাছে ৬০০০/ টাকা দাবি করেন।
এ ব্যাপারে অভিযুক্ত ইব্রাহিম বলেন অভিযোগটি সত্য নয়।
এসিল্যান্ড বলেন নামজারিতে সরকারি ফির বাইরে কোন টাকা পয়সা লাগেনা
সব কিছু ঠিক থাকলে আমরা ৭ দিনের মধ্যে দিয়ে দেই।
উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন অভিযোগ সত্য হলে তদন্ত সাপেক্ষে ব্যাবস্হা নেয়া হবে।