সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

নিয়ামতপুরে পূর্ববিরোধের জেরে মারপিট, আহত ১, নগদ ১০ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ

  • আপডেট সময় : শনিবার, ২৯ আগস্ট, ২০২৬
  • ৮২ বার পঠিত

মোঃ দেলোয়ার হোসেন শিমুল,
নওগাঁ জেলা প্রতিনিধি:

নওগাঁর নিয়ামতপুরে পূর্বশত্রুতা ও জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে সিয়াম তরফদার (১৯) নামে এক যুবককে মারধর করে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে। একই সঙ্গে তাঁর সঙ্গে থাকা নগদ প্রায় ১০ লাখ টাকা, একটি আইফোন ও একটি বাটন মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার অভিযোগ করেছেন ভুক্তভোগী।
শনিবার (২৯ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে নিয়ামতপুর মডেল মসজিদের পাশে ড্রিমল্যান্ড কফি হাউজে এ ঘটনা ঘটে। এ ঘটনায় সিয়ামের চাচা নূর মোহাম্মদ বাদী হয়ে নিয়ামতপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, সকালে সিয়াম তাঁর চাচা নূর মোহাম্মদের সঙ্গে ড্রিমল্যান্ড কফি হাউজে অবস্থান করছিলেন। এ সময় নূর আলম ও আক্তারুজ্জামান সেখানে এসে তাঁদের সঙ্গে অশালীন ভাষায় গালিগালাজ করেন বলে অভিযোগ করা হয়েছে। পরে সিয়ামকে কৌশলে ডেকে নূর আলমের দোকানঘরে নিয়ে যাওয়া হয়। সেখানে আক্তারুজ্জামান হাতুড়ি দিয়ে তাঁকে এলোপাতাড়ি মারধর করেন বলে অভিযোগ রয়েছে।
অভিযোগে আরও বলা হয়, একপর্যায়ে নূর আলম দেশীয় অস্ত্র (ছুরি) দিয়ে হত্যার উদ্দেশ্যে সিয়ামের মাথায় আঘাত করেন। এতে তাঁর মাথায় গুরুতর জখম হয়। তাঁর চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে তাঁকে উদ্ধার করে নিয়ামতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
ভুক্তভোগী সিয়াম তরফদার বলেন, তাঁর ব্যাগে থাকা নগদ ১০ লাখ টাকা, প্রায় ৮২ হাজার টাকা মূল্যের একটি আইফোন ও একটি বাটন মোবাইল ফোন নিয়ে যাওয়া হয়েছে। ঘটনার পর তাঁকে প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে বলেও দাবি করেন তিনি।
অভিযুক্ত নূর আলমের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি ফোনে কোনো বক্তব্য দিতে রাজি হননি। তিনি প্রতিবেদকের সঙ্গে সরাসরি কথা বলবেন বলে জানান।
অভিযোগকারী নূর মোহাম্মদের সঙ্গে নূর আলমের দীর্ঘদিন ধরে পারিবারিক ও জমিজমা সংক্রান্ত বিরোধ চলে আসছিল বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান বলেন, “অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park