সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

র‍্যাবের অভিযানে পদ্মাসেতু এলাকায় গাঁজাসহ দুই মাদক কারবারি আটক।

  • আপডেট সময় : শনিবার, ২৯ আগস্ট, ২০২৬
  • ৫১ বার পঠিত

লৌহজং প্রতিনিধি-

মুন্সিগঞ্জের পদ্মাসেতু উত্তর থানা এলাকায় অভিযান চালিয়ে আনুমানিক ২ লাখ ১০ হাজার টাকা মূল্যের ৭ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১০।
শুক্রবার ২৮ আগস্ট, দুপুর পৌনে ২টার দিকে উপজেলার মেদেনীমন্ডল এলাকায় পদ্মাসেতু টোলপ্লাজা সংলগ্ন খুলনাগামী লেনে একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
র‍্যাব-১০ জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সিপিসি-২, শ্রীনগর ক্যাম্পের একটি আভিযানিক দল অভিযান চালিয়ে বাসটি তল্লাশি করে। এ সময় ৭ কেজি গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক বাজারমূল্য ২ লাখ ১০ হাজার টাকা।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন,কুমিল্লা সদর দক্ষিণ থানার চৌয়ারা ধনপুর এলাকার ছোলেমানের ছেলে ইয়াসিন (৫৫) এবং ধনাইতরী এলাকার মৃত আব্দুল আজিজের ছেলে আব্দুল আলীম (৪৫)। তাদের কাছ থেকে দুটি মোবাইল ফোন ও নগদ টাকা উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তার দুজন পেশাদার মাদক ব্যবসায়ী। তারা দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজাসহ বিভিন্ন মাদক সংগ্রহ করে মুন্সিগঞ্জসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিলেন।
গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে র‍্যাব। মাদক, অস্ত্র, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে র‍্যাবের অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park