শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১১:৩৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
পার্বতীপুরে শুরু হয়েছে কার্তিকের আমন ধান কাটা রাজধানীতে পুলিশের বিশেষ অভিযান: গোপালগঞ্জের তিন সাবেক ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার গোবিপ্রবিতে ৯ম জাতীয় মার্কেটিং দিবস পালিত নওগাঁ জেলা পুলিশের বার্ষিক প্যারেড ও রিজার্ভ অফিস পরিদর্শন করলেন ডিআইজি আশিক সাঈদ ভুয়া পুলিশ সন্দেহে ৩ জনকে ক্যাম্পাসে নিলেন কুবি শিক্ষার্থীরা, মারধরের অভিযোগ উল্লাপাড়া সরকারি আকবর আলী কলেজ পরিদর্শনে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক, মাস্টার্স চালুর বিষয়ে আশ্বাস সিরাজগঞ্জ জেলা পরিষদের প্রশাসক সাইফুল ইসলাম শাহিনের সঙ্গে হিন্দু সম্প্রদায়ের সৌজন্য সাক্ষাৎয় পাঁচবিবির জাম্বুবানে আরাফাত রহমান কোকোর স্মরণে দুই দিনব্যাপী ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন হাতিয়া পৌরসভার মেয়র পদে আলোচনায় অ্যাডভোকেট খন্দকার ইমরান, মনোনয়ন পেলে জয়ের আশাবাদী পার্বতীপুরে পদ্মপুকুর আবাসন ভাঙছে পুকুরপাড় হুমকিতে ২৫টি পরিবার

নিয়ামতপুরে নিজস্ব অর্থায়নে সড়ক সংস্কার করলেন চেয়ারম্যান পদপ্রার্থী রোজিনা বেগম

  • আপডেট সময় : সোমবার, ৩১ আগস্ট, ২০২৬
  • ১৬৩ বার পঠিত

মোঃ দেলোয়ার হোসেন শিমুল,
নওগাঁ প্রতিনিধি:

নওগাঁর নিয়ামতপুর উপজেলার ১ নম্বর হাজিনগর ইউনিয়নের শিবপুর-বন্ধুপাড়া আঞ্চলিক সড়কের খানাখন্দ সংস্কার করে এলাকাবাসীর দুর্ভোগ লাঘবে উদ্যোগ নিয়েছেন আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী রোজিনা বেগম। তিনি নিজস্ব অর্থায়নে সড়কটির সংস্কারকাজ সম্পন্ন করেন।
সোমবার (৩১ আগস্ট) সকাল থেকে দুপুর পর্যন্ত শিবপুর-বন্ধুপাড়া আঞ্চলিক সড়কের বিভিন্ন অংশে সংস্কারকাজ পরিচালনা করা হয়। সংস্কারকাজ শেষে শিবপুর বাজারে গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন চেয়ারম্যান পদপ্রার্থী রোজিনা বেগম।
স্থানীয় বাসিন্দারা জানান, শিবপুর থেকে বন্ধুপাড়া বাজার পর্যন্ত সড়কটি দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে বেহাল অবস্থায় পড়ে ছিল। সড়কের বিভিন্ন স্থানে ছোট-বড় গর্ত ও খানাখন্দের সৃষ্টি হওয়ায় স্বাভাবিকভাবে চলাচলে ভোগান্তিতে পড়তে হতো এলাকাবাসীকে। সামান্য বৃষ্টি হলেই গর্তগুলোতে পানি ও কাদা জমে পরিস্থিতি আরও খারাপ হয়ে যেত। এতে স্কুল-কলেজগামী শিক্ষার্থী, বয়স্ক ব্যক্তি, রোগী ও সাধারণ পথচারীদের দুর্ভোগ পোহাতে হতো।
স্থানীয় কয়েকজন সচেতন ব্যক্তি সড়কটির দুরবস্থার বিষয়টি রোজিনা বেগমকে জানালে তিনি এলাকাবাসীর দুর্ভোগের কথা বিবেচনা করে দ্রুত সংস্কারের উদ্যোগ নেন। কোনো প্রাতিষ্ঠানিক বরাদ্দের অপেক্ষা না করে নিজের অর্থায়নে সড়কের খানাখন্দ সংস্কার করায় স্থানীয়দের মধ্যে স্বস্তি দেখা দিয়েছে।
রোজিনা বেগম বলেন, “মানুষের পাশে দাঁড়ানো এবং এলাকার মানুষের দুর্ভোগ লাঘব করাকে আমি দায়িত্ব ও কর্তব্য মনে করি। মানুষের ছোট্ট একটি উপকার করতেও আমি আনন্দ পাই। এলাকার মানুষের সমস্যা জানতে পারলে সাধ্য অনুযায়ী তা সমাধানের চেষ্টা করি।”
তিনি আরও বলেন, “আমি সবসময় মানুষের পাশে থাকার চেষ্টা করেছি। এলাকাবাসীর ভালোবাসা, দোয়া ও সহযোগিতা নিয়ে হাজিনগর ইউনিয়নের উন্নয়ন ও জনকল্যাণে কাজ করতে চাই। চেয়ারম্যান নির্বাচিত হলে শিক্ষা, কৃষি, স্বাস্থ্যসেবা ও কর্মসংস্থানের উন্নয়নসহ একটি দুর্নীতিমুক্ত, মাদকমুক্ত, সেবামুখী ও আধুনিক ইউনিয়ন গড়ে তুলতে কাজ করব।”

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park