সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১১:০৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
লালপুরে সচেতনতা বৃদ্ধিতে সাইকেল র‍্যালি ও প্রীতি ফুটবল ম্যাচ কুমিল্লায় তিন দিনে নিষিদ্ধ সংগঠনের ৮১ সদস্য গ্রেপ্তার গোপালগঞ্জে প্রাইভেটকার মোটরসাইকেল সংঘর্ষে কলেজ শিক্ষার্থী নিহত ত্রিশালে মুক্তিযুদ্ধের প্রজন্মের দলের মাদকবিরোধী র‍্যালি ‎ বাঙ্গালা ইউনিয়ন পরিষদে মহব্বত হোসেনকে বিদায়ী সংবর্ধনা, নতুন দায়িত্বে যোগ দিলেন সবুজ রানা বিজিবি কর্তৃক রাজশাহীর দূর্গম সীমান্তে অভিযান পরিচালনা করে বিপুল পরিমান মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল আটক রাজশাহী সীমান্তে বিজিবি কর্তৃক পৃথক অভিযান পরিচালনা করে ভারতীয় মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল জব্দ শরণখখোলা উপজেলায় জাতীয় সমবায় দিবস পালিত দেশবিরোধী ষড়যন্ত্র প্রতিহত করতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাশেদ খাঁনের পাবনার ভাঙ্গুড়ায় উপজেলা ও পৌর বিএনপি,র আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী: তুরাগবাসীকে আব্দুর রহমান বুলুর শুভেচ্ছা

  • আপডেট সময় : সোমবার, ৩১ আগস্ট, ২০২৬
  • ১৭৭ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঢাকা মহানগর উত্তর ও তুরাগবাসীসহ দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন তুরাগ থানা ৫৩ নম্বর ওয়ার্ড বিএনপি নেতা এবং আরাফাত রহমান ক্রীড়া সংসদ, তুরাগ থানা শাখার যুগ্ম সম্পাদক আব্দুর রহমান বুলু।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে একান্ত সাক্ষাৎকারে আব্দুর রহমান বুলু বিএনপির প্রতিষ্ঠাতা, সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান (বীর উত্তম)-এর প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। একই সঙ্গে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, দলের চেয়ারম্যান তারেক রহমান এবং দেশের অধিকারকামী জনগণের প্রতি শুভেচ্ছা জানান।
তিনি বলেন, “স্বৈরাচার ও অন্যায়ের বিরুদ্ধে লড়াইয়ের প্রতীক বিএনপি সবসময় জনগণের পাশে ছিল এবং ভবিষ্যতেও জনগণের পাশে থাকবে। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও বহুদলীয় গণতন্ত্র রক্ষায় আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যেতে হবে।”
বুলু বলেন, বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী শুধু একটি রাজনৈতিক দলের প্রতিষ্ঠার দিন নয়; এটি বাংলাদেশের গণতন্ত্র, মানুষের অধিকার, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার দীর্ঘ সংগ্রামের সঙ্গে জড়িত একটি গুরুত্বপূর্ণ দিন। প্রতিষ্ঠার পর থেকে বিএনপি দেশের মানুষের অধিকার ও গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠার লক্ষ্যে বিভিন্ন সময়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।
এ সময় ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক, সদস্য সচিব মোস্তফা জামান এবং ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেনের পক্ষ থেকেও ৫৩ নম্বর ওয়ার্ডবাসীসহ তুরাগবাসীকে প্রতিষ্ঠাবার্ষিকীর শুভেচ্ছা ও অভিনন্দন জানান আব্দুর রহমান বুলু।
সবশেষে তিনি বলেন, “গণতন্ত্রের বিজয়, জনগণের অধিকার প্রতিষ্ঠা এবং একটি সুন্দর, সমৃদ্ধ ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী সবার জীবনে নতুন আশার বার্তা বয়ে আনুক।”
তিনি তুরাগবাসীসহ দেশবাসীর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করেন।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park