
____________________________________
ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি:
(ইকবাল হোসেন)
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ময়মনসিংহের ত্রিশালে বর্ণাঢ্য আনন্দ র্যালি অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার ডা. মাহবুবুর রহমান লিটন এমপির নেতৃত্বে আয়োজিত এ র্যালিতে বৃষ্টি উপেক্ষা করে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের হাজারো নেতাকর্মী অংশ নেন।
সকাল থেকেই ত্রিশাল উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে কর্মসূচিতে যোগ দিতে শুরু করেন। পরে ডা. মাহবুবুর রহমান লিটন এমপির নেতৃত্বে একটি বিশাল র্যালি বের করা হয়। র্যালিটি ত্রিশালের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
র্যালি চলাকালে বৃষ্টি শুরু হলেও নেতাকর্মীদের উপস্থিতিতে কোনো ভাটা পড়েনি। বৃষ্টিতে ভিজেই দলীয় পতাকা, ব্যানার ও ফেস্টুন হাতে তারা র্যালিতে অংশ নেন। এ সময় বিভিন্ন স্লোগানে ত্রিশালের রাজপথ মুখর হয়ে ওঠে।
র্যালিতে ত্রিশাল উপজেলা ও পৌর বিএনপির পাশাপাশি বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। ডা. মাহবুবুর রহমান লিটন এমপিও নেতাকর্মীদের সঙ্গে নিয়ে র্যালিতে অংশগ্রহণ করেন।
এদিকে, প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ত্রিশাল উপজেলা শ্রমিক দল একটি বিশাল মিছিল নিয়ে উক্ত র্যালিতে অংশগ্রহণ করে। মিছিলটির নেতৃত্ব দেন ময়মনসিংহ বিভাগীয় শ্রমিক দলের দপ্তর সম্পাদক ও ত্রিশাল উপজেলা শ্রমিক দলের সভাপতি মো. ফিরোজ নূন এবং সাধারণ সম্পাদক সারোয়ার হোসেন শুভ।
তাদের নেতৃত্বে শ্রমিক দলের বিপুলসংখ্যক নেতাকর্মী বৃষ্টিতে ভিজে মিছিলে অংশ নেন। এ সময় ত্রিশাল উপজেলা শ্রমিক দলের নেতৃবৃন্দ ছাড়াও উপজেলার ১২টি ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
দলীয় পতাকা, ব্যানার ও ফেস্টুন হাতে শ্রমিক দলের নেতাকর্মীদের অংশগ্রহণে র্যালিতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
র্যালিতে সভাপতিত্ব করেন ত্রিশাল বিএনপির আহ্বায়ক এনামুল হক ভূঁইয়া।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ত্রিশাল উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আতাউর রহমান শামীম, মঞ্জুরুল ওয়াহেদ নিক্সন ও আব্দুল মতিন; ত্রিশাল পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোশাররফ হোসাইন মিলন; ত্রিশাল উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আনিছুজ্জামান মৃর্ধা, আব্দুল আউয়াল ফরাজী ও জিয়াউল হাসান জামিলসহ উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
আয়োজকরা বলেন, প্রতিকূল আবহাওয়া উপেক্ষা করে বিপুলসংখ্যক নেতাকর্মীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ত্রিশালে বিএনপির সাংগঠনিক শক্তি, ঐক্য ও দলীয় কর্মীদের সক্রিয়তার বহিঃপ্রকাশ।