সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১১:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
লালপুরে সচেতনতা বৃদ্ধিতে সাইকেল র‍্যালি ও প্রীতি ফুটবল ম্যাচ কুমিল্লায় তিন দিনে নিষিদ্ধ সংগঠনের ৮১ সদস্য গ্রেপ্তার গোপালগঞ্জে প্রাইভেটকার মোটরসাইকেল সংঘর্ষে কলেজ শিক্ষার্থী নিহত ত্রিশালে মুক্তিযুদ্ধের প্রজন্মের দলের মাদকবিরোধী র‍্যালি ‎ বাঙ্গালা ইউনিয়ন পরিষদে মহব্বত হোসেনকে বিদায়ী সংবর্ধনা, নতুন দায়িত্বে যোগ দিলেন সবুজ রানা বিজিবি কর্তৃক রাজশাহীর দূর্গম সীমান্তে অভিযান পরিচালনা করে বিপুল পরিমান মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল আটক রাজশাহী সীমান্তে বিজিবি কর্তৃক পৃথক অভিযান পরিচালনা করে ভারতীয় মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল জব্দ শরণখখোলা উপজেলায় জাতীয় সমবায় দিবস পালিত দেশবিরোধী ষড়যন্ত্র প্রতিহত করতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাশেদ খাঁনের পাবনার ভাঙ্গুড়ায় উপজেলা ও পৌর বিএনপি,র আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

রাজবাড়ী কাপড় বাজারে নারী উদ্যোক্তাকে মারপিটের ঘটনায় থানায় মামলা ৩জন গ্রেফতার

  • আপডেট সময় : মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৩৫ বার পঠিত

বাবলু শেখ রাজবাড়ী

রাজবাড়ী বড় বাজারে কাদেরিয়া সুপার মার্কেটে কাপড় ব্যবসায়ীদের সঙ্গে এক নারী উদ্যোক্তার মারপিটের ঘটনায় সদর থানায় মামলা তিন যুবককে গ্রেফতার করেছে সদর থানা পুলিশ ।

১ সেপ্টেম্বর সকালে মামলা দায়ের ও গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) উত্তম কুমার ঘোষ।

গ্রেপ্তারকৃতরা হলেন, রাজবাড়ী পৌরসভার ধূঞ্চি ১নং ওয়ার্ডের মৃত জমজম খানের ছেলে আব্দুল্লাহ আল সিয়াম খান (১৯), ১নং ওয়ার্ড ধুঞ্চি ২৮ কলোনী এলাকার মোঃ দেলোয়ার হোসেনের ছেলে মোঃ রুবেল হোসেন (১৯) ও পৌরসভার ৮নং ওয়ার্ড ধূঞ্চি গ্রামের আব্দুল জলিলের ছেলে মোঃ হেলাল উদ্দিন (৩৮)।

এর আগে সোমবার দিবাগত রাতে নারী উদ্যোক্তা জাকিয়া সুলতানা বাদি হয়ে রাজবাড়ী সদর থানায় ৯ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত ৫০ থেকে ৬০ জনকে আসামি করে থানায় মামলা দায়ের করেন।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, রাজবাড়ী বড় বাজারের কাদেরিয়া সুপার মার্কেটের তৃতীয় তলায় ‘আস্থা পোশাক শিল্প গার্মেন্টেস’ নামে ব্যবসা করেন জাকিয়া সুলতানা। তার প্রতিষ্ঠানের এক কর্মচারী চাকরি ছেড়ে দেওয়ার পর বেতন ও মালামালের হিসাব নিয়ে বিরোধের সৃষ্টি হয়। গত ২৩ আগস্ট ওই কর্মচারী ১৫ থেকে ২০ জন লোক নিয়ে প্রতিষ্ঠানে গিয়ে বেতন দাবি ও তাকে হুমকি দেন বলে এজাহারে অভিযোগ করা হয়েছে।

রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার ঘোষ বলেন, নারী উদ্যোক্তা জাকিয়া সুলতানা থানায় মামলা দায়ের করেছেন। এ ঘটনায় ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদেরকে আজ আদালতে সোপর্দ করা হবে। বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে।

উল্লেখ্য, গত ২৯ আগস্ট বেলা ১১টার দিকে রাজবাড়ী শহরের বড় বাজারের কাপড় ব্যবসায়ীদের সঙ্গে নারী উদ্যোক্তা জাকিয়া সুলতানার বিরোধকে কেন্দ্র করে পুলিশের সামনে তাকে মারধরের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়।
ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, রাজবাড়ী সদর থানা-পুলিশের উপস্থিতিতে ওই নারীকে রাস্তা দিয়ে নিয়ে যাওয়ার সময় পেছন থেকে এক যুবক এসে তাকে লাথি মারেন। পরে আরও কয়েকজন যুবক এগিয়ে এসে তাকে এলোপাতাড়ি মারধর ও লাথি মারতে থাকেন। ভিডিওটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম বিভিন্ন বিভ্রান্তিকর তথ্য দিয়ে পোস্ট দিতে দেখা যায়। অনেকে ওই নারীকে ম্যাজিস্ট্রেট হিসেবে উল্লেখ করেন, আবার অনেকে ভোক্তার অভিযানে নারীকে মারধর বলে গুজব ছড়ান।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park