সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

একের পর এক অভিযোগ, আলোচনায় জৈনসার ইউনিয়নের জামায়াত নেতা মাওলানা মনির শেখ

  • আপডেট সময় : শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬
  • ৪০ বার পঠিত

স্টাফ রিপোর্টার –

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার জৈনসার ইউনিয়নের জামায়াত নেতা মাওলানা মনির শেখকে ঘিরে একের পর এক অভিযোগ সামনে আসায় স্থানীয়ভাবে শুরু হয়েছে আলোচনা-সমালোচনা। গত এক সপ্তাহে তামান্না ডেন্টাল কেয়ার নামে একটি ক্লিনিককে কেন্দ্র করে অর্থ বেশি নেওয়া ও রোগীদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগের পর এবার খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণ নিয়েও তার বিরুদ্ধে নানা অভিযোগ উঠেছে।
স্থানীয় সূত্র ও অভিযোগকারীদের দাবি, খাদ্য মন্ত্রণালয় ও খাদ্য অধিদপ্তরের খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় ১৫ টাকা কেজি দরে চাল বিক্রির জন্য সংশ্লিষ্ট কার্যক্রমের সঙ্গে যুক্ত থেকে তিনি অনিয়ম করছেন। একই সঙ্গে অসহায় নারীদের খাদ্যবান্ধব কর্মসূচির কার্ড করে দেওয়ার কথা বলে অর্থ দাবি এবং অনৈতিক প্রস্তাব দেওয়ার অভিযোগও উঠেছে।
‘সাথী’ নামে এক নারী অভিযোগ করে বলেন, স্বামী সন্তান রেখে চলে যাওয়ায় তিনি বাড়িতে বাড়িতে কাজ করে জীবিকা নির্বাহ করেন। তাকে খাদ্যবান্ধব কর্মসূচির একটি কার্ড করে দেওয়ার কথা বলে দীর্ঘদিন ঘোরানো হয়েছে এবং একপর্যায়ে তাকে অনৈতিক প্রস্তাব দেওয়া হয়েছে বলে তার দাবি।
অন্যদিকে নাম প্রকাশে অনিচ্ছুক এক কার্ডধারী নারী অভিযোগ করেন, সরকারি নিয়ম অনুযায়ী ৩০ কেজি চাল পাওয়ার কথা থাকলেও বিভিন্ন সময়ে মেপে পাওয়া যায় ২৫, ২৭ ও ২৮ কেজি করে চাল দেওয়া হয়েছে। এ বিষয়ে প্রতিবাদ করলে কার্ড বাতিল করে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।
অভিযোগের বিষয়ে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা এনি রহমান বলেন, “অপরাধ করলে অপরাধীকে আইনের আওতায় আনা হবে।” তবে অভিযোগগুলোর সত্যতা যাচাই ও তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা নিশ্চিত হওয়ার বিষয়টিও গুরুত্বপূর্ণ বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
এদিকে মাওলানা মনির শেখ এসব অভিযোগ অস্বীকার করে বলেন, “এগুলো সব মিথ্যা। আমি জৈনসারের চেয়ারম্যান নির্বাচন করছি, আমাকে সবাই চেনে। আমি ইউনিয়ন জামায়াতের আমির।”
স্থানীয়দের মতে, সরকারি খাদ্যবান্ধব কর্মসূচির মতো গুরুত্বপূর্ণ একটি সামাজিক নিরাপত্তামূলক কার্যক্রমে অনিয়মের অভিযোগ উঠলে বিষয়টি যথাযথ তদন্তের মাধ্যমে পরিষ্কার হওয়া প্রয়োজন। অভিযোগ সত্য হলে দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা এবং অভিযোগ মিথ্যা হলে অভিযোগকারীদের বিরুদ্ধেও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন সচেতন মহল।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park