সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১১:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
লালপুরে সচেতনতা বৃদ্ধিতে সাইকেল র‍্যালি ও প্রীতি ফুটবল ম্যাচ কুমিল্লায় তিন দিনে নিষিদ্ধ সংগঠনের ৮১ সদস্য গ্রেপ্তার গোপালগঞ্জে প্রাইভেটকার মোটরসাইকেল সংঘর্ষে কলেজ শিক্ষার্থী নিহত ত্রিশালে মুক্তিযুদ্ধের প্রজন্মের দলের মাদকবিরোধী র‍্যালি ‎ বাঙ্গালা ইউনিয়ন পরিষদে মহব্বত হোসেনকে বিদায়ী সংবর্ধনা, নতুন দায়িত্বে যোগ দিলেন সবুজ রানা বিজিবি কর্তৃক রাজশাহীর দূর্গম সীমান্তে অভিযান পরিচালনা করে বিপুল পরিমান মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল আটক রাজশাহী সীমান্তে বিজিবি কর্তৃক পৃথক অভিযান পরিচালনা করে ভারতীয় মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল জব্দ শরণখখোলা উপজেলায় জাতীয় সমবায় দিবস পালিত দেশবিরোধী ষড়যন্ত্র প্রতিহত করতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাশেদ খাঁনের পাবনার ভাঙ্গুড়ায় উপজেলা ও পৌর বিএনপি,র আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

উল্লাপাড়ায় বিনায়েকপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফলাফল প্রকাশ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

  • আপডেট সময় : মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬
  • ১২৩ বার পঠিত

মোঃসুজন আহমেদ
সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার বাঙ্গালা ইউনিয়নের বিনায়েকপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দ্বিতীয় প্রান্তিক পরীক্ষার ফলাফল প্রকাশ, অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে দ্বিতীয় প্রান্তিক পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়। একই সঙ্গে বৃত্তিপ্রাপ্ত ও কৃতি শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিনায়েকপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি প্রফেসর মোহাম্মদ শফিউল ইসলাম হিরো। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট আলহাজ্ব আলতাব হোসেন প্রামাণিক। এ সময় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গ, সকল শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর মোহাম্মদ শফিউল ইসলাম হিরো বলেন, শিক্ষার্থীরাই আগামী দিনের ভবিষ্যৎ। তাদের মেধা ও প্রতিভা বিকাশে শিক্ষকদের পাশাপাশি অভিভাবকদেরও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। শুধু ভালো ফলাফল নয়, শিক্ষার্থীদের নৈতিকতা, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধের শিক্ষা দিতে হবে। আজ যারা কৃতিত্ব অর্জন করেছে, তারা ভবিষ্যতে আরও ভালো ফলাফল করবে—এটাই আমাদের প্রত্যাশা। বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়নে তিনি শিক্ষক, অভিভাবক ও স্থানীয় জনগণের সহযোগিতা কামনা করেন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক বলেন, শিক্ষার্থীদের ভালো ফলাফলের জন্য শিক্ষকরা নিয়মিত আন্তরিকতার সঙ্গে পাঠদান করে যাচ্ছেন। পাশাপাশি অভিভাবকদেরও সন্তানদের পড়াশোনার প্রতি নজর দিতে হবে। শিক্ষার্থীদের নিয়মিত বিদ্যালয়ে উপস্থিতি নিশ্চিত করা, বাড়ির পড়া সম্পন্ন করা এবং শিক্ষকদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখার জন্য তিনি অভিভাবকদের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, শিক্ষার্থীদের মেধা বিকাশ ও ভালো ফলাফল অর্জনের ধারাবাহিকতা বজায় রাখতে বিদ্যালয়ের পক্ষ থেকে সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত থাকবে।
অনুষ্ঠানে বক্তারা কৃতি শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে তাদের ভবিষ্যৎ সাফল্য কামনা করেন। পরে বৃত্তিপ্রাপ্ত ও কৃতি শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট তুলে দেওয়া হয়। ক্রেস্ট পেয়ে শিক্ষার্থীদের মধ্যে আনন্দ ও উৎসাহ দেখা যায়।
অভিভাবক সমাবেশে শিক্ষার্থীদের পড়াশোনার অগ্রগতি, পরীক্ষার ফলাফল এবং বিদ্যালয়ের সার্বিক শিক্ষার পরিবেশ নিয়ে আলোচনা করা হয়।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park