সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১১:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

হালুয়াঘাটে প্রায় ১০০ একর বাণিজ্যিক পুকুরের বিপরীতে ৯২ লাখ টাকার ভূমি উন্নয়ন কর বকেয়া, নোটিশ জারি

  • আপডেট সময় : মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬
  • ৬৯ বার পঠিত

হালুয়াঘাট (ময়মনসিংহ) প্রতিনিধি :

ময়মনসিংহের হালুয়াঘাটে অবস্থিত নাগলা ফিশারীজ প্রজেক্ট লিমিটেড ও বাউশী ফিশারীজ প্রজেক্ট লিমিটেডের নামে প্রায় ১০০ একর বাণিজ্যিক শ্রেণির পুকুর জমির বিপরীতে দীর্ঘদিনের ৯২ লাখ ২২ হাজার ৪০৫ টাকা ভূমি উন্নয়ন কর বকেয়া রয়েছে।
এ বিষয়ে ১৫ সেপ্টেম্বর ২০২৬ তারিখে হালুয়াঘাট সহকারী ইউনিয়ন ভূমি অফিস থেকে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালকের নামে পৃথক দুটি নোটিশ জারি করা হয়েছে।
নোটিশে উল্লেখ করা হয়, প্রতিষ্ঠানের নামে নিবন্ধিত বাণিজ্যিক ব্যবহারভিত্তিক পুকুর শ্রেণির জমির বিপরীতে দীর্ঘদিন ধরে ভূমি উন্নয়ন কর পরিশোধ করা হয়নি। নির্ধারিত সময়ের মধ্যে বকেয়া কর পরিশোধের জন্য প্রতিষ্ঠানকে ৭ দিনের সময় দেওয়া হয়েছে।
ভূমি অফিস সূত্রে জানা যায়, বকেয়া কর পরিশোধ না করলে সরকারি পাওনা আদায় আইন, ১৯১৩ অনুযায়ী সার্টিফিকেট মামলা দায়েরসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
সরকারি নোটিশ অনুযায়ী, নাগলা ও বাউশী ফিশারীজ প্রজেক্ট লিমিটেডের বিভিন্ন দাগভুক্ত প্রায় ১০০ একর বাণিজ্যিক শ্রেণির পুকুর জমির বিপরীতে মোট বকেয়া ভূমি উন্নয়ন করের পরিমাণ ৯২,২২,৪০৫ টাকা (বিরানব্বই লক্ষ বাইশ হাজার চারশত পাঁচ টাকা)।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park