মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৩:৩৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
গোপালগঞ্জ শহরে একাধিক স্থানে ককটেল বিস্ফোরণ লালপুরে সচেতনতা বৃদ্ধিতে সাইকেল র‍্যালি ও প্রীতি ফুটবল ম্যাচ কুমিল্লায় তিন দিনে নিষিদ্ধ সংগঠনের ৮১ সদস্য গ্রেপ্তার গোপালগঞ্জে প্রাইভেটকার মোটরসাইকেল সংঘর্ষে কলেজ শিক্ষার্থী নিহত ত্রিশালে মুক্তিযুদ্ধের প্রজন্মের দলের মাদকবিরোধী র‍্যালি ‎ বাঙ্গালা ইউনিয়ন পরিষদে মহব্বত হোসেনকে বিদায়ী সংবর্ধনা, নতুন দায়িত্বে যোগ দিলেন সবুজ রানা বিজিবি কর্তৃক রাজশাহীর দূর্গম সীমান্তে অভিযান পরিচালনা করে বিপুল পরিমান মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল আটক রাজশাহী সীমান্তে বিজিবি কর্তৃক পৃথক অভিযান পরিচালনা করে ভারতীয় মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল জব্দ শরণখখোলা উপজেলায় জাতীয় সমবায় দিবস পালিত দেশবিরোধী ষড়যন্ত্র প্রতিহত করতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাশেদ খাঁনের

সাতক্ষীরা ডিসি অফিসের বারান্দা থেকে বাইক চুরি, থানায় অভিযোগ

  • আপডেট সময় : বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ৮৯ বার পঠিত

শাহেদ আহমেদ, সাতক্ষীরা

সাতক্ষীরা জেলা প্রশাসক (ডিসি) কার্যালয়ের বারান্দা থেকে দিনদুপুরে একটি মোটরসাইকেল চুরির ঘটনা ঘটেছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) সকাল আনুমানিক সাড়ে ৯টার দিকে জেলা প্রশাসক কার্যালয়ের নিচতলার বারান্দার পশ্চিম পাশ থেকে মোটরসাইকেলটি চুরি হয়।
এ ঘটনায় ভুক্তভোগী মো. আব্দুল গফুর (৫০) সাতক্ষীরা সদর থানায় অজ্ঞাতনামা চোরদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দিয়েছেন। তিনি কলারোয়া উপজেলা ভূমি অফিসে সার্ভেয়ার হিসেবে কর্মরত। তিনি সাতক্ষীরা সদর উপজেলার কাশেমপুর গ্রামের মো. গোলাম রসুলের ছেলে।
অভিযোগ সূত্রে জানা যায়, বুধবার সকাল ৯টার দিকে দাপ্তরিক কাজে সাতক্ষীরা জেলা প্রশাসক কার্যালয়ে যান আব্দুল গফুর। তিনি তাঁর ব্যবহৃত বাজাজ ডিসকভার ১২৫ সিসি মোটরসাইকেলটি (রেজিস্ট্রেশন নম্বর: সাতক্ষীরা-হ-১৭-৫৭০০) জেলা প্রশাসক ভবনের নিচতলার বারান্দার পশ্চিম পাশে রেখে তৃতীয় তলায় দাপ্তরিক কাজে যান।
কাজ শেষে সকাল সাড়ে ৯টার দিকে নিচে এসে তিনি দেখতে পান, মোটরসাইকেলটি সেখানে নেই। পরে আশপাশে খোঁজাখুঁজি করেও সেটির সন্ধান না পেয়ে কার্যালয়ের সিসিটিভি ফুটেজ পরীক্ষা করা হয়।
সিসিটিভি ফুটেজে দেখা যায়, সকাল ৯টা ১৮ মিনিটের দিকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি মোটরসাইকেলটির কাছে এসে সেটিতে থাকা হেলমেট পরিবর্তন করে কালো রঙের একটি হেলমেট পরেন। এরপর তিনি দ্রুত মোটরসাইকেলটি নিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন।
ভুক্তভোগী আব্দুল গফুর বলেন, জেলা প্রশাসকের কার্যালয়ের মতো গুরুত্বপূর্ণ ও সুরক্ষিত একটি স্থান থেকে মোটরসাইকেল চুরির ঘটনায় তিনি চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের পরামর্শে তিনি থানায় লিখিত অভিযোগ করেছেন।
সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদুর রহমান জানান, লিখিত অভিযোগ পাওয়া গেছে। সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে চোর শনাক্ত এবং চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধারে পুলিশ তৎপর রয়েছে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park