সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

পোরশায় ডিবির মাদকবিরোধী অভিযানে ১০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ৩

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬
  • ৫৩ বার পঠিত

মোঃ দেলোয়ার হোসেন শিমুল,
নওগাঁ জেলা প্রতিনিধি:

নওগাঁর পোরশায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ মাদকবিরোধী অভিযানে ১০ কেজি গাঁজাসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (১৬ সেপ্টেম্বর ২০২৬) পোরশা থানা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় গ্রেপ্তার ব্যক্তিদের হেফাজতে থাকা পাঁচটি পোটলা থেকে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার ও জব্দ করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, নওগাঁ জেলা পুলিশ সুপার জনাব মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশে জেলা গোয়েন্দা শাখা (ডিবি), নওগাঁর একটি অভিযানিক দল মাদকবিরোধী অভিযান পরিচালনার জন্য পোরশা থানা এলাকায় অবস্থান করছিল। এ সময় ডিবি পুলিশের কাছে গোপন সংবাদ আসে যে, সরাইগাছি-আড্ডা সড়কের পাশে জনৈক মজিদের আমবাগানের সামনে কয়েকজন ব্যক্তি মাদক বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছে।
গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের অভিযানিক দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে সেখানে অবস্থানরত তিন ব্যক্তি দৌড়ে পালানোর চেষ্টা করে। পরে অভিযানিক দলের সদস্যরা ধাওয়া করে তাদের আটক করতে সক্ষম হন। আটক করার পর তাদের পরিচয় শনাক্ত ও প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার মনোহরপুর গ্রামের আক্তারুলের ছেলে সৈয়বুর (২৬), একই গ্রামের তোহুরুলের ছেলে আব্দুল্লাহ ওরফে পলাশ (২২) এবং শিবগঞ্জ উপজেলার তারাপুর পোড়াপাড়া গ্রামের ফাইজ উদ্দিনের ছেলে দেলোয়ার (২২)।
পুলিশ জানায়, গ্রেপ্তারদের হেফাজতে থাকা প্লাস্টিকের চটের বস্তা সন্দেহজনক হওয়ায় তা তল্লাশি করা হয়। পুলিশের উপস্থিতিতে এবং স্থানীয় লোকজনের সামনে বস্তাগুলো তল্লাশি করে গাঁজা উদ্ধার করা হয়। তল্লাশির সময় খাকি কচটেপ দিয়ে মোড়ানো দুটি পোটলা পাওয়া যায়। ওই দুটি পোটলার প্রতিটি থেকে ২ কেজি ৯০০ গ্রাম করে মোট ৫ কেজি ৮০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
এ ছাড়া নীল পলিথিনে মোড়ানো আরও তিনটি পোটলা উদ্ধার করা হয়। ওই তিনটি পোটলার প্রতিটি থেকে ১ কেজি ৪০০ গ্রাম করে মোট ৪ কেজি ২০০ গ্রাম গাঁজা পাওয়া যায়। দুই ধরনের প্যাকেট থেকে উদ্ধার করা গাঁজার পরিমাণ হিসাব করে দেখা যায়, পাঁচটি পোটলায় সর্বমোট ১০ কেজি গাঁজা রয়েছে। পরে উদ্ধার করা গাঁজা আইনগত প্রক্রিয়া অনুযায়ী জব্দ করা হয়।
ডিবি পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা জানায়, তারা পরস্পর যোগসাজশে চাঁপাইনবাবগঞ্জ এলাকা থেকে সিএনজিযোগে গাঁজা নিয়ে পোরশায় আসে। পরে সরাইগাছি-আড্ডা সড়কের পাশে জনৈক মজিদের আমবাগানের সামনে গাঁজাগুলো বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছিল। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের অভিযানিক দল সেখানে অভিযান চালিয়ে তাদের আটক করে।
পুলিশ আরও জানায়, গ্রেপ্তার সৈয়বুর ও আব্দুল্লাহ ওরফে পলাশের বিরুদ্ধে শিবগঞ্জ থানায় পৃথক দুটি মাদক মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে পূর্বেও মাদকসংক্রান্ত অভিযোগে মামলা থাকার বিষয়টি পুলিশের নথিতে রয়েছে বলে জানানো হয়েছে।
এ ঘটনায় উদ্ধার করা ১০ কেজি গাঁজা জব্দ করে গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধে পোরশা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। মামলার পর তাদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম গ্রহণ করা হয়েছে।
নওগাঁ জেলা পুলিশ সূত্রে আরও জানা গেছে, মাদকদ্রব্যের বিস্তার রোধ এবং মাদক ব্যবসার সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনতে জেলার বিভিন্ন এলাকায় নিয়মিত মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় পোরশা থানা এলাকায় জেলা গোয়েন্দা শাখার এ অভিযান পরিচালিত হয়।
নওগাঁ জেলা পুলিশ জানিয়েছে, মাদকদ্রব্যের বিস্তার রোধে জেলা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে এবং মাদকবিরোধী কার্যক্রম আরও জোরদার করা হবে। মাদক ব্যবসা ও মাদক পরিবহনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানিয়েছে পুলিশ।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park