সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১১:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
লালপুরে সচেতনতা বৃদ্ধিতে সাইকেল র‍্যালি ও প্রীতি ফুটবল ম্যাচ কুমিল্লায় তিন দিনে নিষিদ্ধ সংগঠনের ৮১ সদস্য গ্রেপ্তার গোপালগঞ্জে প্রাইভেটকার মোটরসাইকেল সংঘর্ষে কলেজ শিক্ষার্থী নিহত ত্রিশালে মুক্তিযুদ্ধের প্রজন্মের দলের মাদকবিরোধী র‍্যালি ‎ বাঙ্গালা ইউনিয়ন পরিষদে মহব্বত হোসেনকে বিদায়ী সংবর্ধনা, নতুন দায়িত্বে যোগ দিলেন সবুজ রানা বিজিবি কর্তৃক রাজশাহীর দূর্গম সীমান্তে অভিযান পরিচালনা করে বিপুল পরিমান মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল আটক রাজশাহী সীমান্তে বিজিবি কর্তৃক পৃথক অভিযান পরিচালনা করে ভারতীয় মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল জব্দ শরণখখোলা উপজেলায় জাতীয় সমবায় দিবস পালিত দেশবিরোধী ষড়যন্ত্র প্রতিহত করতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাশেদ খাঁনের পাবনার ভাঙ্গুড়ায় উপজেলা ও পৌর বিএনপি,র আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

হালুয়াঘাটে উপজেলা আইন শৃঙ্খলা ও চোরাচালান প্রতিরোধ কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬
  • ৯৬ বার পঠিত

এম,এ মালেক,
হালুয়াঘাট,ময়মনসিংহ :
​
ময়মনসিংহের হালুয়াঘাটে উপজেলা আইন শৃঙ্খলা কমিটি, উপজেলা চোরাচালান প্রতিরোধ ও টাস্কফোর্স কমিটি এবং উপজেলা মানবপাচার প্রতিরোধ কমিটির যৌথ উদ্যোগে মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার ১৭ সেপ্টেম্বর সকালে উপজেলা পরিষদ কনফারেন্স রুমে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ফয়সাল আহমেদ। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ-১ আসনের সংসদ সদস্য সালমান ওমর রুবেল।
​বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক
জাকিয়া সুলতানা রোজি, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: জালাল উদ্দীন, পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা প্রণেষ চন্দ্র পন্ডিত এবং উপজেলা বিএনপি’র আহ্বায়ক আসলাম মিয়া বাবুল, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
​সভায় বক্তারা উপজেলার সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন, চোরাচালান প্রতিরোধ, মানবপাচার রোধ এবং মাদক ও অপরাধমূলক কর্মকাণ্ড দমনে কঠোর ভূমিকা পালনের ওপর গুরুত্বারোপ করেন। আইনশৃঙ্খলা রক্ষায় সংশ্লিষ্ট সকলের সমন্বিত প্রচেষ্টা অব্যাহত রাখার আহ্বান জানান অতিথিরা।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park