সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ১৩ নেতাকর্মী আ’ট’ক পাঁচবিবিতে ওসির অ’ভি’যা’নে মা’দ’ক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৬০ বোতল ফা’য়া’র’ডি’ল উ’দ্ধা’র কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র

রাজবাড়ীর দৌলতদিয়া টার্মিনালে পার্কিং বাসে আ’গু’ন

  • আপডেট সময় : রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬
  • ২৫ বার পঠিত

বাবলু শেখ রাজবাড়ীঃ

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া বাস টার্মিনালে পার্কিং করে রাখা একটি লোকাল বাস আগুনে পোড়ার ঘটনা ঘটেছে। শনিবার দিবাগত রাতে (২০ সেপ্টেম্বর) রাত সোয়া ১ টার দিকে এ ঘটনা ঘটে।
এতে বাসটির অনেকাংশে পুড়ে জায়।

স্থানীয়রা জানান, বাসটির নাম নিউ ক্লাসিক্যাল। যার রেজিষ্ট্রেশন নাম্বার ঢাকা মেট্রো ব-১৪-৯১২৪। বাসটি রাজবাড়ী মালিক সমিতির আওতাধীন বলে জানাগিয়েছে। নিউ ক্লাসিক্যাল লোকাল বাসটি দৌলতদিয়া-কুষ্টিয়া রুটে বাসটি চলাচল করে।

দাঁড়িয়ে থাকা বাসে আগুন এর বিষয়টি নিশ্চিত করে গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সফিকুল ইসলাম, তিনি জানান ২০ সেপ্টেম্বর রাত সোয়া ১ টার দিকে দৌলতদিয়া টার্মিনালে দাঁড়িয়ে থাকা লোকাল বাসটি থেকে আগুন দেখা যায়, স্থানীয়রা প্রথমে আগুন দেখতে পেয়ে ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
তবে বাসটিতে কিভাবে আগুন ধরেছে সেটি খতিয়ে দেখা হচ্ছে।

তিনি আরও জানান, টার্মিনালের পাশেই পুলিশ ডিউটিরত অবস্থায় ছিলো। আগুনের ঘটনা দেখে দ্রুত পুলিশ ঘটনাস্থলে আসে। তবে বাসটিতে কেউ ছিলোনা। এতে কোন হতাহতের ঘটনা ঘটেনি।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park