সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লায় ১০-বিজিবির অ’ভি’যা’নে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উ’দ্বা’র কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অ’ভি’যা’নে ২৩৫০ ভারতীয় বাজিসহ গ্রে’প্তা’র-১৬ ঠাকুরগাঁওয়ে মিড ডে মিল খেয়ে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী হাসপাতালে দলীয় মনোনয়ন পেলে উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় শাহ আলমের কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অ’ভি’যা’ন পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূ’র্তি আ’ট’ক ন‌ওগাঁর পোরশায় ট্যা’পে’ন্টা’ড’লসহ দুই মা’দ’ক কারবারি আ’ট’ক নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁ’জা’সহ একজন গ্রে’প্তা’র আ’দা’লতে অপ্রতিম হ’ত্যা’র ৪ আ’সা’মি, ৭ দিনের রি’মা’ন্ড আবেদন চন্দ্রিমা এলাকায় মাদক ও কিশোর গ্যাং দমনে চন্দ্রিমা থানা পুলিশের কাছে এলাকাবাসীর স্মারকলিপি

কুমিল্লায় মা ও ভাতিজিকে কু’পি’য়ে হ’ত্যা, ছেলে আ’ট’ক

  • আপডেট সময় : সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
  • ৪৭ বার পঠিত

এ.কে পলাশ
কুমিল্লা প্রতিনিধি।।

কুমিল্লায় ছেলের হাতে মা ও ৮ মাস বয়সি ভাতিজিকে কুপিয় হত্যার অভিযোগ উঠেছে। এ সময় বাধা দিতে এলে বড় ভাবি রাবেয়া বেগমকে কুপিয়ে গুরুতর আহত করা হয়। আহত ভাবিকে উদ্ধার করে দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে দ্রুত কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে (কুমেক) পাঠায়।
নিহতরা হলেনÑ বড়শালঘর ইউনিয়নের বড়শালঘর গ্রামের মৃত ফরিদ মিয়ার স্ত্রী পেয়ারা বেগম (৬২) এবং তার ৮ মাস বয়সি নাতনি। নাতনির নাম এখনো জানা যায়নি।
সোমবার সকাল সাড়ে ৮টায় দেবিদ্বার উপজেলার বড়শালঘর ইউনিয়নের বড়শালঘর গ্রামের দক্ষিণপাড়ার মোস্তফা মাস্টারের বাড়িতে এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন দেবিদ্বার থানার অফিসার ইনচার্জ মো. মনিরুজ্জামান।
স্থানীয় বাসিন্দা শামীম আহসান বলেন, ‘সকালে চিৎকার শুনে ঘরে গিয়ে আমরা দেখি ঘরের মেঝেতে মা পেয়ারা বেগম ও খাটের ওপর ৮ মাস বয়সি নাতনির লাশ পড়ে আছে। এলাকাবাসী ঘাতক ঈমনকে ঘরে তালাবদ্ধ করে রাখে, পরে পুলিশ তাকে আটক করে। তবে কী কারণে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে এখন কিছুই বলতে পারছি না ।’
দেবিদ্বার থানার অফিসার ইনচার্জ মো. মনিরুজ্জামান বলেন, খবর পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি, আমি নিজেও সেখানে যাচ্ছি। শুনেছি ছেলেটা দীর্ঘদিন ধরে অসুস্থ। তাকে আটক করা হয়েছে। ঘটনাস্থলে গিয়ে বিস্তারিত জেনে বলতে পারব।’
দেবিদ্বার ও ব্রাহ্মণপাড়া সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. শাহীন আমার দেশকে বলেন, ‘পুলিশ ঘটনাস্থলে গেছে, আমিও যাচ্ছি। দুজন হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park