বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ১২:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ভাঙ্গুড়ায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মকাণ্ডের প্রতিবাদে কৃষক দলের বিক্ষোভ ও মশাল মিছিল দেবিদ্বারে রাতের আঁধারে ফসলি জমির মাটি কাটা, ড্রাম ট্রাক ও ভেকুর ব্যাটারি জব্দ আন্তর্জাতিক সাংবাদিক নেটওয়ার্ক বিএনএন এশিয়ার সদস্য হলেন রাজশাহীর হাবিব জুয়েল সালথায় যুবলীগ ও ছাত্রলীগের হরতাল ও নৈরাজ্যের বিরুদ্ধে শ্রমিক দলের প্রতিবাদ মিছিল পার্বতীপুরে সততা ইলেকট্রনিক্সের লাকী কুপনে মানুষের ঢল রাজশাহী রেঞ্জের ডিআইজির সঙ্গে এসআরবি-৫ অধিনায়কের সৌজন্য সাক্ষাৎ নওগাঁয় পুলিশের বিশেষ অভিযানে নিষিদ্ধ আওয়ামী লীগের ১০ নেতাকর্মী গ্রেপ্তার রাজবাড়ীর অর্ণব ফার্টিলাইজার-এর বিরুদ্ধে পরিবেশ দূষণ, অবৈধ মানহীন জৈব সার উৎপাদনের অভিযোগে কারখানা পরিদর্শন তদন্ত কমিটি গঠন ব্রাহ্মণপাড়ায় পুলিশের বিশেষ অভিযানে চার মামলার চার আসামি গ্রেপ্তার ব্রাহ্মণপাড়ায় ভারতীয় নাগরিক গ্রেপ্তার, চোরাকারবারি চক্রের হোতা বলে দাবি পুলিশের

ন‌ওগাঁর নিয়ামতপুরে পুকুর থেকে হরেকমাল ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

  • আপডেট সময় : বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬
  • ৮৭ বার পঠিত

মোঃ আব্দুল আজিজ শেখ ন‌ওগাঁঃ

নওগাঁর নিয়ামতপুরে পুকুরের পানি থেকে মহিদুর আলী (৫০) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার ৩ নম্বর ভাবিচা ইউনিয়নের ছাতড়া গ্রামের ছাতড়া বাজার গরুহাটির পশ্চিম পাশের একটি পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত মহিদুর আলী উপজেলার ছাতড়া (নিচতানী) গ্রামের মোশারফ আলীর ছেলে। তিনি পেশায় হরেকমাল ব্যবসায়ী ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার দিকে মহিদুর আলীকে ছাতড়া বাজারে স্থানীয় ইউপি সদস্য মো. নাজমুল হকের সঙ্গে দেখা যায়। এরপর থেকে পরিবারের সদস্যরা তাকে খুঁজে পাচ্ছিলেন না। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির পরও তার সন্ধান মেলেনি।
মঙ্গলবার সকালে ছাতড়া বাজার গরুহাটির পশ্চিম পাশের একটি পুকুরে স্থানীয় আমজাদ হোসেন নামের এক ব্যক্তি পানির মধ্যে উপুড় হয়ে একটি মরদেহ ভাসতে দেখেন। খবর পেয়ে নিহতের স্বজনেরা ঘটনাস্থলে গিয়ে মরদেহটি মহিদুর আলীর বলে শনাক্ত করেন।
নিহতের ছেলে মো. জুয়েল আলী জানান, তার বাবা নিয়মিত দেশীয় তৈরি চোলাই মদ পান করতেন এবং মদ্যপ অবস্থায় বিভিন্ন স্থানে পড়ে থাকতেন। তবে কীভাবে তার মৃত্যু হয়েছে, তা তিনি নিশ্চিতভাবে বলতে পারেননি।
এ ঘটনায় নিয়ামতপুর থানায় একটি অপমৃত্যুর মামলা প্রকিয়াধীন।
নিয়ামতপুর থানার অফিসার ইনচার্জ মাহবুবুর রহমান, জানিয়েছে, মরদেহ উদ্ধারের পর মৃত্যুর প্রকৃত কারণ জানতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। তদন্ত ও ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park