সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১১:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
লালপুরে সচেতনতা বৃদ্ধিতে সাইকেল র‍্যালি ও প্রীতি ফুটবল ম্যাচ কুমিল্লায় তিন দিনে নিষিদ্ধ সংগঠনের ৮১ সদস্য গ্রেপ্তার গোপালগঞ্জে প্রাইভেটকার মোটরসাইকেল সংঘর্ষে কলেজ শিক্ষার্থী নিহত ত্রিশালে মুক্তিযুদ্ধের প্রজন্মের দলের মাদকবিরোধী র‍্যালি ‎ বাঙ্গালা ইউনিয়ন পরিষদে মহব্বত হোসেনকে বিদায়ী সংবর্ধনা, নতুন দায়িত্বে যোগ দিলেন সবুজ রানা বিজিবি কর্তৃক রাজশাহীর দূর্গম সীমান্তে অভিযান পরিচালনা করে বিপুল পরিমান মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল আটক রাজশাহী সীমান্তে বিজিবি কর্তৃক পৃথক অভিযান পরিচালনা করে ভারতীয় মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল জব্দ শরণখখোলা উপজেলায় জাতীয় সমবায় দিবস পালিত দেশবিরোধী ষড়যন্ত্র প্রতিহত করতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাশেদ খাঁনের পাবনার ভাঙ্গুড়ায় উপজেলা ও পৌর বিএনপি,র আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

হালুয়াঘাটে নির্মাণাধীন সড়কে অ’বৈ’ধ বালু ফেলার অভি’যো’গ, ইউপি চেয়ারম্যানের ড্রেজার জ’ব্দ

  • আপডেট সময় : বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬
  • ১১৫ বার পঠিত

এম,এ মালেক,
হালুয়াঘাট, ময়মনসিংহ :

হালুয়াঘাট উপজেলার স্বদেশী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডে স্বদেশী স্কুল থেকে কায়ার বাজার পর্যন্ত নির্মাণাধীন কার্পেটিং সড়কে প্রশাসনের অনুমতি ছাড়াই অবৈধভাবে নিম্নমানের বালু ফেলার অভিযোগ উঠেছে আমতৈল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুর রহমানের বিরুদ্ধে।

স্থানীয় সূত্রে জানা যায়, স্বদেশী ইউনিয়নের বাউশী ফিসারিজ এন্ড প্রজেক্ট লিমিটেড নামে একটি ফিসারিজ পরিচালনা করেন শফিকুর রহমান। অভিযোগ রয়েছে, ওই ফিসারিজ এলাকা থেকে ড্রেজার বসিয়ে বালু উত্তোলন করে নির্মাণাধীন সড়কে ফেলা হচ্ছিল। এতে সড়কের নির্মাণমান নিয়ে স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দেয়।
বুধবার ২৩ সেপ্টেম্বর সকালে স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে ঘটনাস্থল পরিদর্শন করেন হালুয়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ফয়সাল আহমেদ। পরিদর্শনকালে তিনি অভিযোগের প্রাথমিক সত্যতা পান। এ সময় ড্রেজার পরিচালনায় ব্যবহৃত বিপুল পরিমাণ পাইপ, ৪ টি ড্রেজার মেশিন এবং কাজে নিয়োজিত এক শ্রমিককে আটক করা হয়।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ফয়সাল আহমেদ বলেন, “অভিযোগ পাওয়ার পর ঘটনাস্থল পরিদর্শন করে ড্রেজারের মাধ্যমে বালু উত্তোলনের সত্যতা পাওয়া গেছে। ঘটনাস্থল থেকে ড্রেজারের যন্ত্রপাতি জব্দ করা হয়েছে এবং একজন শ্রমিককে আটক করা হয়েছে। বিষয়টি তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”

ঘটনার পর এলাকাজুড়ে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। স্থানীয়রা নির্মাণাধীন সড়কের গুণগত মান নিশ্চিত করতে এবং অবৈধভাবে বালু উত্তোলনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

এ বিষয়ে জানতে অভিযুক্ত চেয়ারম্যান শফিকুর রহমানের সাথে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park