শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
জেলা প্রশাসন ও সিভিল সার্জনের নামে ৫ লাখ টাকা চাঁদা দাবি, প্রতিবাদে পল্লী চিকিৎসকের সংবাদ সম্মেলন কুমিল্লা ব্রাহ্মণপাড়া থানা পুলিশের পৃথক অ’ভি’যা’নে ১২ কেজি গাঁ’জা’সহ গ্রে’প্তা’র-১৬ চারঘাটে ২০০ বোতল ফেয়ারডিলসহ মা’দ’ক কারবারি গ্রে’প্তা’র নওগাঁ জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত বৈরী আবহাওয়া উপেক্ষা করে হালুয়াঘাটে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন ও ত্রাণ বিতরণ করলেন এমপি সালমান ওমর রুবেল সংবাদ সম্মেলনে অ’ভি’যো’গ: মি’থ্যা সংবাদ প্রকাশের প্র’তি’বা’দ ও নিরপেক্ষ ত’দ’ন্তে’র দা’বি গোপালগঞ্জে শিক্ষার্থী জোবায়ের ভূঁইয়াকে পি’টি’য়ে হ’ত্যা শরণখোলায় মাছের পোনা অবমুক্তকরন রাজশাহীতে বিজিবি’র অ’ভি’যা’ন: উ’দ্ধা’র হওয়া ২৬টি কষ্টিপাথরের মূর্তি ও ১৮১৮টি মুদ্রা জাদুঘরে হস্তান্তর পিরোজপুরের নেছারাবাদে স্বরূপকাঠী সরকারি কলেজের নবীনবরন অনুষ্ঠানে গৃহায়ণ ও গনপূর্ত প্রতিমন্ত্রী

চারঘাটে ২০০ বোতল ফেয়ারডিলসহ মা’দ’ক কারবারি গ্রে’প্তা’র

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ৪১ বার পঠিত

মোঃ সোহেল রানা ​
রাজশাহী প্রতিনিধি:

রাজশাহীর চারঘাট থানা এলাকায় অভিযান চালিয়ে ২০০ বোতল ফেয়ারডিলসহ মো. শরিফুল ইসলাম (৪৫) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-৫), রাজশাহী। আজ ২৪ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) সকালে চারঘাট থানাধীন সারদা ট্রাফিক মোড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
​গ্রেপ্তারকৃত শরিফুল ইসলাম চারঘাট থানার আলাইপুর এলাকার মো. আবুল হাশেমের ছেলে।
​এসআরবি-৫ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে, সীমান্ত এলাকা থেকে অবৈধ মাদকদ্রব্য সংগ্রহ করে বিক্রয়ের উদ্দেশ্যে চারঘাট থানার সারদা ট্রাফিক মোড় হয়ে নিয়ে যাওয়া হচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে সকাল ০৮:৪০ ঘটিকায় চারঘাট থানাধীন রাজশাহী ক্যাডেট কলেজগামী সারদা ট্রাফিক মোড়ের উত্তর পাশে ‘মেসার্স সাফাত এন্টারপ্রাইজ’-এর সামনে একটি অস্থায়ী চেকপোস্ট বসানো হয়।
​চেকপোস্ট পরিচালনা করার সময় একটি যাত্রীবিহীন অটোরিকশা আসলে তা তল্লাশি করা হয়। তল্লাশিকালে গাড়ি চালকের পায়ের কাছে একটি প্লাস্টিকের বস্তা দেখে সন্দেহ হলে তা তল্লাশি করে ভেতরে সাদা পলিথিনে মোড়ানো ২০০ বোতল ফেয়ারডিল পাওয়া যায়। পরবর্তীতে নিরপেক্ষ সাক্ষীদের উপস্থিতিতে উক্ত ২০০ বোতল ফেয়ারডিল, ১টি অটোরিকশা এবং ১টি মোবাইল ফোন জব্দ করা হয়।
​গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে রাজশাহী জেলার চারঘাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
​এসআরবি-৫ জানায়, দেশের সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, মাদক, অস্ত্র ও ছিনতাইকারীদের বিরুদ্ধে তাদের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park