
আরিফ বিল্লাহ।
নেছারাাদ(পিরোজপুর)
পিরোজপুরের নেছারাবাদে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে উপজেলা এবং পৌর জাসাসের পরিচিতি সভা ও মত বিনিময় অনুষ্ঠিত হয়।২২ সেপ্টেম্বর মঙ্গলবার বেলা ১১ টায় উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা আশিক আহম্মেদের সাথে দেখা করেন নেছারাবাদ উপজেলা এবং স্বরূপকাঠি পৌর জাসাসের নেতৃবৃন্দ।উপজেলা নির্বাহী কর্মকর্তার অবর্তমানে দ্বায়িত্বে থাকা উপজেলা সহকারী কমিশনার ভুমি (এসিল্যান্ড) রায়হান মাহমুদ পরিচিতি ও মতবিনিময় সভা পরিচালনা করেন।পরিচিতি সভার শেষে মাদক,ইভটিজিং রোধে পারস্পরিক সহযোগিতার বিষয়ে আলোচনা করা হয়।নজরুল বর্ষ উপলক্ষে আয়োজিত সকল প্রোগ্রামে জাসাসের সহযোগিতা এবং বন্ধ হয়ে যাওয়া শিল্পকলা একাডেমী পুনরায় চালু করার বিষয় উঠে আসে আলোচনায়।অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে উপস্হিত ছিলেন উপজেলা জাসাসের আহবায়ক আরিফ বিল্লাহ,সদস্য সচিব উজ্জ্বল বিশ্বাস,সিনিয়র যুগ্ম আহবায়ক মাহমুদুল হাসান মিলন,যুগ্ম আহবায়ক মিজানুর রহমান,পৌর জাসাসের আহবায়ক আসলাম আহম্মেদ,সদস্য সচিব সাইফুল ইসলাম টুকু,সদস্য জেসমিন আক্তার,সুলতানা পারভীন প্রমুখ।