
বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি:
দেশব্যাপী পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে নওগাঁর বদলগাছীতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও অঙ্গ সহযোগী সংগঠন।
রোজ বৃহস্পতিবার বদলগাছী উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়। বিক্ষোভ মিছিলটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ের সামনে এসে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।
সমাবেশে বক্তারা বলেন, “একটি মহল পরিকল্পিতভাবে দেশে সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে অস্থিতিশীল করার পাঁয়তারা করছে। তাদের এই ষড়যন্ত্র রুখে দিতে বিএনপির নেতাকর্মীরা রাজপথে আছে এবং থাকবে।”
এসময় বক্তারা অবিলম্বে সন্ত্রাসীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানান এবং দেশে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসনের প্রতি আহ্বান জানান।
সমাবেশে উপস্থিত ছিলেন ৪৮ নওগাঁ-৩ আসেনর মাননীয় সংসদ সদস্য জনাব মোঃ ফজলে হুদা এমপি মহোদয় এবং বিভিন্ন বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল সহ বিভিন্ন ইউনিয়ন থেকে আগত নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।