শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
জেলা প্রশাসন ও সিভিল সার্জনের নামে ৫ লাখ টাকা চাঁদা দাবি, প্রতিবাদে পল্লী চিকিৎসকের সংবাদ সম্মেলন কুমিল্লা ব্রাহ্মণপাড়া থানা পুলিশের পৃথক অ’ভি’যা’নে ১২ কেজি গাঁ’জা’সহ গ্রে’প্তা’র-১৬ চারঘাটে ২০০ বোতল ফেয়ারডিলসহ মা’দ’ক কারবারি গ্রে’প্তা’র নওগাঁ জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত বৈরী আবহাওয়া উপেক্ষা করে হালুয়াঘাটে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন ও ত্রাণ বিতরণ করলেন এমপি সালমান ওমর রুবেল সংবাদ সম্মেলনে অ’ভি’যো’গ: মি’থ্যা সংবাদ প্রকাশের প্র’তি’বা’দ ও নিরপেক্ষ ত’দ’ন্তে’র দা’বি গোপালগঞ্জে শিক্ষার্থী জোবায়ের ভূঁইয়াকে পি’টি’য়ে হ’ত্যা শরণখোলায় মাছের পোনা অবমুক্তকরন রাজশাহীতে বিজিবি’র অ’ভি’যা’ন: উ’দ্ধা’র হওয়া ২৬টি কষ্টিপাথরের মূর্তি ও ১৮১৮টি মুদ্রা জাদুঘরে হস্তান্তর পিরোজপুরের নেছারাবাদে স্বরূপকাঠী সরকারি কলেজের নবীনবরন অনুষ্ঠানে গৃহায়ণ ও গনপূর্ত প্রতিমন্ত্রী

বদলগাছীতে সার নিতে ভোটার কার্ডের ফটোকপি দিয়ে সিরিয়াল, তীব্র রোদে কৃষকের ভোগান্তি

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩৪ বার পঠিত

বদলগাছী প্রতিনিধি :

নওগাঁর বদলগাছী উপজেলার তিনমাথা এলাকায় সার সংগ্রহ করতে গিয়ে তীব্র রোদে দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে কৃষকদের। প্রচণ্ড গরমে লাইনে দাঁড়িয়ে থাকা কষ্টকর হয়ে পড়ায় অনেকে ভোটার কার্ডের ফটোকপি দিয়ে নিজেদের সিরিয়াল ধরে রাখছেন। এতে সার বিতরণ ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন উঠেছে।

কৃষকদের অভিযোগ, রোদ-বৃষ্টি উপেক্ষা করে মাঠে ফসল ফলানোর পর সেই ফসলের জন্য প্রয়োজনীয় সার সংগ্রহ করতেও তাদের দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে। প্রচণ্ড রোদের মধ্যে ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থাকায় একদিকে যেমন শারীরিক কষ্ট হচ্ছে, অন্যদিকে নষ্ট হচ্ছে কৃষকের মূল্যবান কর্মঘণ্টা।

কৃষকদের জন্য সার একটি অত্যাবশ্যকীয় কৃষি উপকরণ। তাই সার সংগ্রহের ক্ষেত্রে যাতে কৃষকদের অযথা হয়রানি ও ভোগান্তিতে পড়তে না হয়, সে বিষয়টি নিশ্চিত করা জরুরি বলে মনে করছেন স্থানীয়রা।

এ অবস্থায় বদলগাছী উপজেলা প্রশাসন ও কৃষি বিভাগের কার্যকর তদারকি প্রয়োজন। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), উপজেলা কৃষি কর্মকর্তা এবং দায়িত্বপ্রাপ্ত উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেটের মাধ্যমে সার ডিলারদের বিক্রয় ও বিতরণ কার্যক্রম নিয়মিত পর্যবেক্ষণ করার দাবি উঠেছে।

সার বিতরণে নির্ধারিত নিয়ম না মানা, অতিরিক্ত দাম নেওয়া, কৃত্রিম সংকট সৃষ্টি, মজুতদারি কিংবা কৃষকদের অযথা হয়রানির মতো কোনো অনিয়ম পাওয়া গেলে সংশ্লিষ্ট ডিলারের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন কৃষকরা।

কৃষকদের দাবি, সার সরবরাহ স্বাভাবিক রাখা এবং সুষ্ঠু বিতরণ নিশ্চিত করতে মাঠপর্যায়ে নজরদারি আরও জোরদার করা প্রয়োজন। কৃষকের উৎপাদন ব্যাহত না করে সহজ ও হয়রানিমুক্তভাবে প্রয়োজনীয় সার পাওয়ার ব্যবস্থা নিশ্চিত করার দাবি তাদের।

বদলগাছী উপজেলার এলাকায় সার নিতে কৃষকদের দীর্ঘ অপেক্ষা এবং ভোটার কার্ডের ফটোকপি দিয়ে সিরিয়াল রাখার এই চিত্র কৃষকের বাস্তব ভোগান্তির বিষয়টিই সামনে এনেছে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park