
মোঃ শামীম হাসান সুজন
শরণখোলা প্রতিনিধিঃ
বাগেরহাট জেলার শরণখোলা উপজেলায় ২৯ টি সরকারি বেসরকারি প্রতিষ্ঠান ও শিক্ষা প্রতিষ্ঠানসহ একটি খালে ২৯০ কেজি মাছের পোনা অবমুক্ত করা হয়। শরণখোলা উপজেলার সিনিয়র উপজেলা মৎস্য অফিসারের কার্যালয়ের বাস্তবায়নে বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুর ১২ টায় উপজেলা পরিষদের সামনের খালে মাছের পোনা অবমুক্ত করে এই কর্মসূচির উদ্বোধন করা হয়। ২০২৬-২০২৭ অর্থ বছরের রাজস্ব খাতের আওতায় অভ্যন্তরীণ জলাভূমি এবং বর্ষায় প্লাবিত ধানক্ষেত, প্লাবনভূমি, প্রাতিষ্ঠানিক জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করনের সময় উপস্থিত ছিলেন শরনখলা উপজেলা বিএনপির সভাপতি আনোয়ার হোসেন পঞ্চায়েত উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বেল্লাল হোসেন মিলন উপজেলা সিনিয়র মৎস্য অফিসার অঞ্জন বিশ্বাস উপজেলা কৃষি অফিসার দেবব্রত সরকার শরণখোলা সরকারি ডিগ্রী কলেজের সাবেক সভাপতি মোঃ আবুল বাশার খাঁন উপজেলা মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক তুহিন কাজী শরণখোলা থানা, ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের প্রতিনিধি সহ উপস্থিত অতিথিরা। উপজেলা সিনিয়র মৎস্য অফিসার অঞ্জন বিশ্বাস বলেন দেশীয় প্রজাতির মাছ সংরক্ষণ ও উৎপাদন বৃদ্ধির জন্য এসব মাছ অবমুক্ত করা হয়েছে