বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৭:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
চমক থাকছে ঢাকা মহানগর উত্তর বিএনপির কমিটিতে: আলোচনায় সাইফুল আলম নীরবসহ একাধিক নেতা পানিতে ডুবে মারা গেছে জনপ্রিয় ক্ষুদে কনটেন্ট ক্রিয়েটর দ্বীপ শীল নীলফামারী জলঢাকায় ট্রাক-চার্জার ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ভ্যানচালক নিহত, আহত ১ ব্রাহ্মণপাড়ায় একদিনে পুলিশের অভিযানে গ্রেপ্তার-৯ কুমিল্লায় আল্লামা নুরুল হকের জানাজায় লাখো মুসল্লি, চৌদ্দগ্রামে দাফন পার্বতীপুরে লায়ন্স সেবা মাস উপলক্ষে গরীব ও দুঃস্থদের বিনামূল্যে লেন্স সংযোজন ভবন নির্মাণে বিধি ভাঙলে আইনি ব্যবস্থা: গণপূর্তমন্ত্রী নওগাঁর নিয়ামতপুরে বাহাদুরপুর ইউনিয়নে বার্ষিক উন্নয়ন পরিকল্পনা নিয়ে উন্মুক্ত অংশীজন সভা অনুষ্ঠিত কুমিল্লা থেকে নিখোঁজ চার স্কুলছাত্রী হবিগঞ্জে উদ্ধার: বাড়ি ছাড়ার নেপথ্যে অনলাইন পরিচয় কুমিল্লা দাউদকান্দিতে ইয়াবাসহ গ্রেপ্তার-৭

​মোহনপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ও সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত

  • আপডেট সময় : শনিবার, ১০ অক্টোবর, ২০২৬
  • ৪১ বার পঠিত

​মোঃ সোহেল রানা,
রাজশাহী প্রতিনিধি:

সারাদেশে ডেঙ্গুর প্রকোপ রোধ ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্রধানমন্ত্রীর নির্দেশনার অংশ হিসেবে রাজশাহীর মোহনপুর উপজেলায় পালিত হয়েছে ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিষ্কার-পরিচ্ছন্নতা দিবস’। শনিবার (১০ অক্টোবর) দিনব্যাপী উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে এডিস মশার প্রজননস্থল ধ্বংস ও পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালিত হয়।
​কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহনপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাইমা বিনতে আক্তার। তিনি নিজে উপস্থিত থেকে বিভিন্ন পরিচ্ছন্নতা কার্যক্রম তদারকি করেন এবং স্থানীয় বাসিন্দাদের ডেঙ্গু প্রতিরোধে সচেতন হওয়ার আহ্বান জানান।
​অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী এবং এলাকার সুশীল সমাজের প্রতিনিধিরা। এ সময় মোহাম্মদপুর স্কুলের প্রধান শিক্ষক শেখ আব্দুল হালিমসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত থেকে কর্মসূচিতে সংহতি প্রকাশ করেন।
​কর্মসূচিসূত্রে জানা যায়, ডেঙ্গু রোগের বাহক এডিস মশার বংশবিস্তার রোধে সচেতনতা সৃষ্টির পাশাপাশি ব্যবহারিক পরিচ্ছন্নতা অভিযান চালানো হয়। অভিযানের অংশ হিসেবে মোহনপুর উপজেলার আশপাশের শিক্ষাপ্রতিষ্ঠান, সরকারি-বেসরকারি দপ্তরের আঙিনা, ড্রেন ও বাসাবাড়ির আশপাশে জমে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কার করা হয়।
​প্রধান অতিথির বক্তব্যে মোহনপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাইমা বিনতে আক্তার বলেন, “ডেঙ্গু নিয়ন্ত্রণে সবচেয়ে কার্যকর উপায় হলো আমাদের সচেতনতা এবং নিজ নিজ আঙিনা পরিষ্কার রাখা। জমে থাকা পানি কিংবা ডাবের খোসা, ফুলের টব ও টায়ারে যেন পানি না জমে, সে বিষয়ে প্রতিটি পরিবারকে সতর্ক থাকতে হবে। আমরা যদি সবাই নিজ নিজ অবস্থান থেকে সচেতন হই, তবেই ডেঙ্গুমুক্ত মোহনপুর গড়া সম্ভব।”
​কর্মসূচি শেষে উপস্থিত সকলকে নিজ নিজ বাড়ি ও কর্মক্ষেত্র নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার শপথ করানো হয় এবং এডিস মশার লার্ভা ধ্বংসে ফগিং ও ওষুধ ছিটানোর ব্যাপারে দিকনির্দেশনা দেওয়া হয়।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park