বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৭:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
চমক থাকছে ঢাকা মহানগর উত্তর বিএনপির কমিটিতে: আলোচনায় সাইফুল আলম নীরবসহ একাধিক নেতা পানিতে ডুবে মারা গেছে জনপ্রিয় ক্ষুদে কনটেন্ট ক্রিয়েটর দ্বীপ শীল নীলফামারী জলঢাকায় ট্রাক-চার্জার ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ভ্যানচালক নিহত, আহত ১ ব্রাহ্মণপাড়ায় একদিনে পুলিশের অভিযানে গ্রেপ্তার-৯ কুমিল্লায় আল্লামা নুরুল হকের জানাজায় লাখো মুসল্লি, চৌদ্দগ্রামে দাফন পার্বতীপুরে লায়ন্স সেবা মাস উপলক্ষে গরীব ও দুঃস্থদের বিনামূল্যে লেন্স সংযোজন ভবন নির্মাণে বিধি ভাঙলে আইনি ব্যবস্থা: গণপূর্তমন্ত্রী নওগাঁর নিয়ামতপুরে বাহাদুরপুর ইউনিয়নে বার্ষিক উন্নয়ন পরিকল্পনা নিয়ে উন্মুক্ত অংশীজন সভা অনুষ্ঠিত কুমিল্লা থেকে নিখোঁজ চার স্কুলছাত্রী হবিগঞ্জে উদ্ধার: বাড়ি ছাড়ার নেপথ্যে অনলাইন পরিচয় কুমিল্লা দাউদকান্দিতে ইয়াবাসহ গ্রেপ্তার-৭

কুমিল্লায় জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

  • আপডেট সময় : রবিবার, ১১ অক্টোবর, ২০২৬
  • ৫৫ বার পঠিত

এ.কে পলাশ
কুমিল্লা প্রতিনিধি।।

কুমিল্লায় জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১১ অক্টোবর) কুমিল্লা জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলনকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লার জেলা প্রশাসক মিজ্ রোজী আকতার।

জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এ সভায় জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং অপরাধ নিয়ন্ত্রণে সংশ্লিষ্ট দপ্তরগুলোর কার্যক্রম নিয়ে আলোচনা করা হয়।
সভায় জেলার শান্তিশৃঙ্খলা বজায় রাখা, অপরাধপ্রবণতা প্রতিরোধ, মাদক ও কিশোর অপরাধ দমন, সড়কে শৃঙ্খলা নিশ্চিত করা এবং সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা রক্ষায় সমন্বিত উদ্যোগের গুরুত্ব তুলে ধরা হয়। পাশাপাশি জনসাধারণের মধ্যে সচেতনতা বৃদ্ধি এবং অপরাধ প্রতিরোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রশাসনের মধ্যে কার্যকর সমন্বয় জোরদারের বিষয়েও গুরুত্বারোপ করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মিজ্ রোজী আকতার জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট সব দপ্তরকে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার ওপর গুরুত্ব দেন। জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করা এবং যেকোনো ধরনের অপরাধ ও বিশৃঙ্খলা প্রতিরোধে সংশ্লিষ্টদের সমন্বিতভাবে কাজ করার প্রয়োজনীয়তা তুলে ধরা হয়।

সভায় জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করা, অপরাধ দমনে কার্যকর পদক্ষেপ গ্রহণ এবং জনসাধারণের মধ্যে নিরাপত্তাবোধ জোরদারে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

সভায় জেলা প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধি এবং জেলা আইনশৃঙ্খলা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park