বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৭:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
চমক থাকছে ঢাকা মহানগর উত্তর বিএনপির কমিটিতে: আলোচনায় সাইফুল আলম নীরবসহ একাধিক নেতা পানিতে ডুবে মারা গেছে জনপ্রিয় ক্ষুদে কনটেন্ট ক্রিয়েটর দ্বীপ শীল নীলফামারী জলঢাকায় ট্রাক-চার্জার ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ভ্যানচালক নিহত, আহত ১ ব্রাহ্মণপাড়ায় একদিনে পুলিশের অভিযানে গ্রেপ্তার-৯ কুমিল্লায় আল্লামা নুরুল হকের জানাজায় লাখো মুসল্লি, চৌদ্দগ্রামে দাফন পার্বতীপুরে লায়ন্স সেবা মাস উপলক্ষে গরীব ও দুঃস্থদের বিনামূল্যে লেন্স সংযোজন ভবন নির্মাণে বিধি ভাঙলে আইনি ব্যবস্থা: গণপূর্তমন্ত্রী নওগাঁর নিয়ামতপুরে বাহাদুরপুর ইউনিয়নে বার্ষিক উন্নয়ন পরিকল্পনা নিয়ে উন্মুক্ত অংশীজন সভা অনুষ্ঠিত কুমিল্লা থেকে নিখোঁজ চার স্কুলছাত্রী হবিগঞ্জে উদ্ধার: বাড়ি ছাড়ার নেপথ্যে অনলাইন পরিচয় কুমিল্লা দাউদকান্দিতে ইয়াবাসহ গ্রেপ্তার-৭

চাঁপাইনবাবগঞ্জে ৩ উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের মধ্যে জেলা প্রশাসকের চেক বিতরণ

  • আপডেট সময় : রবিবার, ১১ অক্টোবর, ২০২৬
  • ৩১ বার পঠিত

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় তিনটি গুরুত্বপূর্ণ অবকাঠামোগত উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে জমি অধিগ্রহণের ফলে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের মধ্যে আইনি ক্ষতিপূরণের চেক বিতরণ করা হয়েছে।

শনিবার (১০ অক্টোবর) জেলা প্রশাসক কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে ক্ষতিগ্রস্তদের হাতে এই চেক তুলে দেন চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক আবু ছালেহ মোঃ মুসা জঙ্গী।

জেলা প্রশাসন সূত্রে জানা যায়, বাস্তবায়নাধীন তিনটি প্রকল্পের মধ্যে রয়েছে— ২০২০-২১ অর্থবছরে গৃহীত ‘ঝিলিম করোনেশন রাস্তা নির্মাণ প্রকল্প’, ২০২২-২৩ অর্থবছরে ‘চাঁপাইনবাবগঞ্জ সদর মিনি স্টেডিয়াম নির্মাণ প্রকল্প’ এবং একই অর্থবছরে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) বাস্তবায়নাধীন শাহজাহানপুর ইউনিয়ন থেকে ইসলামপুর ইউনিয়নের মধ্যবর্তী সেখালীপুর মৌজায় কাছার বিলের ওপর ৬০ মিটার দীর্ঘ সেতু নির্মাণ প্রকল্প।

সড়ক যোগাযোগ উন্নয়ন, তরুণদের খেলাধুলার সুযোগ তৈরি এবং বিল এলাকার যোগাযোগ সহজ করতে সরকার এসব অবকাঠামো নির্মাণ করছে। এসব প্রকল্প বাস্তবায়নের লক্ষ্যে সরকারি নিয়ম ও আইন অনুযায়ী যেসব সাধারণ মানুষের জমি অধিগ্রহণ করা হয়েছিল, তাঁদের অর্থনৈতিক সুরক্ষা নিশ্চিত করতেই সরাসরি এই ক্ষতিপূরণের অর্থ হস্তান্তর করা হয়।

চেক হস্তান্তরকালে জেলা প্রশাসক বলেন, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে ভূমি মালিকদের অবদান অনস্বীকার্য। সরকারি আইন ও বিধি অনুযায়ী তাঁদের প্রাপ্য অধিকার ও ক্ষতিপূরণ দ্রুততম সময়ে সুনির্দিষ্টভাবে পৌঁছে দেওয়া সরকারের অগ্রাধিকার।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park