বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৭:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
চমক থাকছে ঢাকা মহানগর উত্তর বিএনপির কমিটিতে: আলোচনায় সাইফুল আলম নীরবসহ একাধিক নেতা পানিতে ডুবে মারা গেছে জনপ্রিয় ক্ষুদে কনটেন্ট ক্রিয়েটর দ্বীপ শীল নীলফামারী জলঢাকায় ট্রাক-চার্জার ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ভ্যানচালক নিহত, আহত ১ ব্রাহ্মণপাড়ায় একদিনে পুলিশের অভিযানে গ্রেপ্তার-৯ কুমিল্লায় আল্লামা নুরুল হকের জানাজায় লাখো মুসল্লি, চৌদ্দগ্রামে দাফন পার্বতীপুরে লায়ন্স সেবা মাস উপলক্ষে গরীব ও দুঃস্থদের বিনামূল্যে লেন্স সংযোজন ভবন নির্মাণে বিধি ভাঙলে আইনি ব্যবস্থা: গণপূর্তমন্ত্রী নওগাঁর নিয়ামতপুরে বাহাদুরপুর ইউনিয়নে বার্ষিক উন্নয়ন পরিকল্পনা নিয়ে উন্মুক্ত অংশীজন সভা অনুষ্ঠিত কুমিল্লা থেকে নিখোঁজ চার স্কুলছাত্রী হবিগঞ্জে উদ্ধার: বাড়ি ছাড়ার নেপথ্যে অনলাইন পরিচয় কুমিল্লা দাউদকান্দিতে ইয়াবাসহ গ্রেপ্তার-৭

নওগাঁয় জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

  • আপডেট সময় : রবিবার, ১১ অক্টোবর, ২০২৬
  • ৩৭ বার পঠিত

মোঃ আব্দুল আজিজ শেখ ন‌ওগাঁঃ

নওগাঁ জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১১ অক্টোবর) জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাইফুল ইসলামের সভাপতিত্বে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলনকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় নওগাঁ জেলার সংসদ সদস্যবৃন্দ ও জেলা পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম উপস্থিত ছিলেন। এ ছাড়া জেলার বিভিন্ন সরকারি ও বেসরকারি দপ্তরের প্রধান, সাংবাদিক এবং সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ সভায় অংশ নেন।
সভায় জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, প্রশাসনিক কার্যক্রম, উন্নয়ন কর্মকাণ্ড এবং সংশ্লিষ্ট কমিটিগুলোর কার্যক্রমের অগ্রগতি নিয়ে আলোচনা করা হয়। এ সময় জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ নিয়ন্ত্রণ এবং জননিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।
সভায় সরকারি ও বেসরকারি দপ্তরের মধ্যে কার্যকর সমন্বয় জোরদার করে জনসেবার মান উন্নয়ন এবং প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল করার বিষয়েও আলোচনা হয়।
সভায় সংশ্লিষ্ট ব্যক্তিরা জেলার সার্বিক উন্নয়ন ও জননিরাপত্তা নিশ্চিত করতে সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্ব দেন।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park