বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৭:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
চমক থাকছে ঢাকা মহানগর উত্তর বিএনপির কমিটিতে: আলোচনায় সাইফুল আলম নীরবসহ একাধিক নেতা পানিতে ডুবে মারা গেছে জনপ্রিয় ক্ষুদে কনটেন্ট ক্রিয়েটর দ্বীপ শীল নীলফামারী জলঢাকায় ট্রাক-চার্জার ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ভ্যানচালক নিহত, আহত ১ ব্রাহ্মণপাড়ায় একদিনে পুলিশের অভিযানে গ্রেপ্তার-৯ কুমিল্লায় আল্লামা নুরুল হকের জানাজায় লাখো মুসল্লি, চৌদ্দগ্রামে দাফন পার্বতীপুরে লায়ন্স সেবা মাস উপলক্ষে গরীব ও দুঃস্থদের বিনামূল্যে লেন্স সংযোজন ভবন নির্মাণে বিধি ভাঙলে আইনি ব্যবস্থা: গণপূর্তমন্ত্রী নওগাঁর নিয়ামতপুরে বাহাদুরপুর ইউনিয়নে বার্ষিক উন্নয়ন পরিকল্পনা নিয়ে উন্মুক্ত অংশীজন সভা অনুষ্ঠিত কুমিল্লা থেকে নিখোঁজ চার স্কুলছাত্রী হবিগঞ্জে উদ্ধার: বাড়ি ছাড়ার নেপথ্যে অনলাইন পরিচয় কুমিল্লা দাউদকান্দিতে ইয়াবাসহ গ্রেপ্তার-৭

নজরুল বর্ষ উপলক্ষে জেলা পর্যায়ের চিত্রাঙ্কন প্রতিযোগিতায় তৃতীয় ত্রিশালের রিতিকা ইসলাম তোয়া মনি

  • আপডেট সময় : রবিবার, ১১ অক্টোবর, ২০২৬
  • ৩২ বার পঠিত

ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি
ইকবাল হোসেন

দেশব্যাপী নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে আয়োজিত জেলা পর্যায়ের সাংস্কৃতিক প্রতিযোগিতার চিত্রাঙ্কন বিভাগে তৃতীয় স্থান অর্জন করেছে ময়মনসিংহের ত্রিশাল উপজেলার বড়মা উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির মেধাবী শিক্ষার্থী রিতিকা ইসলাম তোয়া মনি।

প্রাথমিক, কারিগরি ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে আয়োজিত এ প্রতিযোগিতায় চিত্রাঙ্কন (কারিগরি ও মাধ্যমিক বিদ্যালয় পর্যায়—গ্রুপ ‘ক’) বিভাগে ত্রিশাল উপজেলা থেকে অংশ নিয়ে এ কৃতিত্ব অর্জন করে সে।

রিতিকা ইসলাম তোয়া মনির এ সাফল্যে তার বিদ্যালয়, শিক্ষক ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে আনন্দের আবহ সৃষ্টি হয়েছে। তার এ অর্জন ভবিষ্যতে শিল্প-সংস্কৃতির চর্চায় আরও এগিয়ে যেতে অনুপ্রেরণা জোগাবে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের।

মেধাবী শিক্ষার্থী রিতিকা ইসলাম তোয়া মনির এ গৌরবময় অর্জনে -জাগ্রত টিভি-এর পক্ষ থেকে জানানো হয়েছে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। একই সঙ্গে তার উজ্জ্বল ভবিষ্যৎ ও আরও সাফল্য কামনা করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park