
মোঃ দেলোয়ার হোসেন শিমুল,
নওগাঁ জেলা প্রতিনিধি:
নওগাঁর নিয়ামতপুরে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ১০ লিটার ৫০০ মিলিলিটার চোলাইমদসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি অটোরিকশা জব্দ করা হয়েছে। রোববার (১১ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার ছাতরা বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, নওগাঁর পুলিশ সুপারের দিকনির্দেশনায় নিয়ামতপুর থানা পুলিশের একটি বিশেষ দল মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। রোববার সন্ধ্যা আনুমানিক সাড়ে ৭টার দিকে নিয়ামতপুর থানাধীন ছাতরা বাজারের কলাপট্টি চেয়ারম্যান মার্কেটের সামনে অভিযান চালানো হয়। এ সময় ১০ লিটার ৫০০ মিলিলিটার চোলাইমদসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়। পাশাপাশি মাদক পরিবহনে ব্যবহৃত একটি অটোরিকশা আটক করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন নওগাঁ জেলার মহাদেবপুর উপজেলার কর্ণতৈর গ্রামের হাসানুজ্জামানের ছেলে রাব্বি মন্ডল (২৩) এবং একই গ্রামের আকরামের ছেলে সিপন (২৩)।
পুলিশ সূত্রে জানা যায়, অভিযানের সময় তাঁদের কাছ থেকে উল্লেখিত পরিমাণ চোলাইমদ উদ্ধার করা হয়। এ ছাড়া মাদক পরিবহনে ব্যবহৃত অটোরিকশাটি জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার দুজন পরস্পরের যোগসাজশে অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য চোলাইমদ তৈরি ও বিক্রির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে পুলিশ জানিয়েছে।
মাদকদ্রব্যের অবৈধ উৎপাদন, বিক্রি ও পরিবহন প্রতিরোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এ ধরনের অভিযান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। মাদকের বিস্তার রোধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
এ ঘটনায় নওগাঁর নিয়ামতপুর থানায় একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।