
আরিফ বিল্লাহ।
নেছারাবাদ(পিরোজপুর)
নেছারাবাদের ১নং বলদিয়া ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে গনসংযোগ করেছেন কেন্দ্রীয় সেচ্ছাসেবকদলের শিল্পবিষয়ক সম্পাদক নুরুল আলম বিপ্লব।১০ অক্টোবর বিকালে স্হানীয় কয়েকশত নেতাকর্মী নিয়ে ডুবি দাখিল মাদ্রাসার সামনে থেকে পঞ্চবেকী বাজারে জনসংযোগ করেন তিনি।এসময় উপজেলার সবচেয়ে অবহেলিত ইউনিয়ন বলদিয়ার জনসাধারনের দীর্ঘ দিনের
দুর্দশা যোগাযোগ ব্যাবস্হা এবং অর্থনেতিক সীমাহীন কষ্টের কথা স্হান পায়।বিপ্লব তার আলোচনায়
বলেন এর আগে আপনারা যাদের ভোট দিয়ে চেয়ারম্যান করেছেন বলদিয়ায় কয়টা রাস্তা বা ব্রীজ আছে
সেটাই তারা জানেনা।জনগনের কথা চিন্তা না করে নিজের পকেটের কথা চিন্তা করলে কখনো উন্নয়ন আসবেনা।আমি বিএনপি করার কারনে যে পরিমান মামলা হামলার স্বিকার হয়েছি আপনারা আমার সাথে থাকলে দল অবশ্যই আমাকে মনোনয়ন দেবে।আমি চেয়ারম্যান হতে পারি বা না পারি আপনাদের সাথে নিয়ে আমি এই ইউনিয়নের উন্নয়নে কাজ করে যাব।