বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৭:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
চমক থাকছে ঢাকা মহানগর উত্তর বিএনপির কমিটিতে: আলোচনায় সাইফুল আলম নীরবসহ একাধিক নেতা পানিতে ডুবে মারা গেছে জনপ্রিয় ক্ষুদে কনটেন্ট ক্রিয়েটর দ্বীপ শীল নীলফামারী জলঢাকায় ট্রাক-চার্জার ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ভ্যানচালক নিহত, আহত ১ ব্রাহ্মণপাড়ায় একদিনে পুলিশের অভিযানে গ্রেপ্তার-৯ কুমিল্লায় আল্লামা নুরুল হকের জানাজায় লাখো মুসল্লি, চৌদ্দগ্রামে দাফন পার্বতীপুরে লায়ন্স সেবা মাস উপলক্ষে গরীব ও দুঃস্থদের বিনামূল্যে লেন্স সংযোজন ভবন নির্মাণে বিধি ভাঙলে আইনি ব্যবস্থা: গণপূর্তমন্ত্রী নওগাঁর নিয়ামতপুরে বাহাদুরপুর ইউনিয়নে বার্ষিক উন্নয়ন পরিকল্পনা নিয়ে উন্মুক্ত অংশীজন সভা অনুষ্ঠিত কুমিল্লা থেকে নিখোঁজ চার স্কুলছাত্রী হবিগঞ্জে উদ্ধার: বাড়ি ছাড়ার নেপথ্যে অনলাইন পরিচয় কুমিল্লা দাউদকান্দিতে ইয়াবাসহ গ্রেপ্তার-৭

নিয়ামতপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ নিয়ে প্রেস কনফারেন্স

  • আপডেট সময় : সোমবার, ১২ অক্টোবর, ২০২৬
  • ৪০ বার পঠিত

মোঃ আব্দুল আজিজ শেখ, নওগাঁঃ

নওগাঁর নিয়ামতপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের আওতায় দেশব্যাপী তথ্য সংগ্রহ বিষয়ে অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১২ অক্টোবর) নিয়ামতপুর উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত প্রেস কনফারেন্সে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুর্শিদা খাতুন। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোয়াজ্জেম হোসেন।
প্রেস কনফারেন্সে ফ্যামিলি কার্ড কার্যক্রমের আওতায় দেশব্যাপী তথ্য সংগ্রহের উদ্দেশ্য, পদ্ধতি ও কার্যক্রম বাস্তবায়নের বিভিন্ন দিক তুলে ধরা হয়। এ সময় তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের কার্যক্রম সম্পর্কে বিস্তারিত অবহিত করা হয়। পাশাপাশি তথ্য সংগ্রহের ক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যক্তিদের দায়িত্ব ও করণীয় বিষয়ে আলোচনা করা হয়।
তথ্য সংগ্রহ কার্যক্রম সুষ্ঠু, নির্ভুল ও যথাযথভাবে সম্পন্ন করার ওপর গুরুত্বারোপ করা হয়। এ লক্ষ্যে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়। পাশাপাশি সংগৃহীত তথ্য যথাযথভাবে সংরক্ষণ ও ব্যবস্থাপনার বিষয়েও আলোচনা করা হয়।
প্রেস কনফারেন্সে নিয়ামতপুর উপজেলার বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park