বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৭:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
চমক থাকছে ঢাকা মহানগর উত্তর বিএনপির কমিটিতে: আলোচনায় সাইফুল আলম নীরবসহ একাধিক নেতা পানিতে ডুবে মারা গেছে জনপ্রিয় ক্ষুদে কনটেন্ট ক্রিয়েটর দ্বীপ শীল নীলফামারী জলঢাকায় ট্রাক-চার্জার ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ভ্যানচালক নিহত, আহত ১ ব্রাহ্মণপাড়ায় একদিনে পুলিশের অভিযানে গ্রেপ্তার-৯ কুমিল্লায় আল্লামা নুরুল হকের জানাজায় লাখো মুসল্লি, চৌদ্দগ্রামে দাফন পার্বতীপুরে লায়ন্স সেবা মাস উপলক্ষে গরীব ও দুঃস্থদের বিনামূল্যে লেন্স সংযোজন ভবন নির্মাণে বিধি ভাঙলে আইনি ব্যবস্থা: গণপূর্তমন্ত্রী নওগাঁর নিয়ামতপুরে বাহাদুরপুর ইউনিয়নে বার্ষিক উন্নয়ন পরিকল্পনা নিয়ে উন্মুক্ত অংশীজন সভা অনুষ্ঠিত কুমিল্লা থেকে নিখোঁজ চার স্কুলছাত্রী হবিগঞ্জে উদ্ধার: বাড়ি ছাড়ার নেপথ্যে অনলাইন পরিচয় কুমিল্লা দাউদকান্দিতে ইয়াবাসহ গ্রেপ্তার-৭

রাজবাড়ীতে গোয়েন্দা শাখা ডিবির অভিযানে ৩০হাজার পিস ইয়াবা সহ আটক( ৩)

  • আপডেট সময় : সোমবার, ১২ অক্টোবর, ২০২৬
  • ৪৩ বার পঠিত

বাবলু শেখ রাজবাড়ী ঃ

রাজবাড়ী জেলা গোয়েন্দা শাখা ডিবির বিশেষ অভিযানে ৩০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট সহ তিনজনকে গ্রেফতার করে ডিবি পুলিশ ।
সোমবার (১২ অক্টোবর) ভোর সাড়ে চারটার দিকে গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া বাস টার্মিনালের সামনে থেকে তাঁদের আটক করে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

সোমবার বিকেল ৩টার দিকে জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এই তথ্য জানান জেলা পুলিশ সুপার মীর মনির হোসেন।
আটক ব্যক্তিরা হলেন—যশোর জেলার বেনাপোল থানার গয়রা গ্রামের আমিন উদ্দিনের ছেলে রমজান আলী (৩৪), দিঘীরপাড় গ্রামের কাওসার আলীর ছেলে ট্রাক চালক আরমান হোসেন ইউনুস (৩০) ও কাগমারী গ্রামের মালেক মোড়লের ছেলে সহকারি চালক আরিফ হোসেন (৩২)।
সংবাদ সম্মেলনের জেলা পুলিশ সুপার মীর মনির হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা পুলিশের একটি দল দৌলতদিয়া বাস টার্মিনালের সামনে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের ওপর চেকপোস্ট স্থাপন করে। এ সময় ফেরি পার হয়ে যশোরগামী একটি ট্রাক থামিয়ে তল্লাশি করা হয়। এ সময় ট্রাকে থাকা চালক, সহযোগী ও অন্য আরেকজন ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হলে একপর্যায়ে তারা ট্রাক থেকে লাফিয়ে পালানোর চেষ্টা করে। পরে তাঁদের আটক করে তাঁদের দেওয়া তথ্য অনুযায়ী ১৫টি ইয়াবা ট্যাবলেটের প্যাকেট থেকে ৩০ হাজার পিস ট্যাবলেট উদ্ধার করা হয়, যার আনুমানিক অবৈধ বাজারমূল্য ৯০ লাখ টাকা বলে ধারণা করা হয় ।
পুলিশ সুপার মীর মনির হোসেন বলেন, গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে রাজবাড়ীর গোয়ালন্দ ঘাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। মাদকমুক্ত সমাজ গঠনে পুলিশের মাদকবিরোধী অভিযান চলমান থাকবে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park