
মোঃ শামীম হাসান সুজন
শরণখোলা প্রতিনিধিঃ
শিশু বিয়ে আর নয় কন্যা করবে বিশ্বজয় এই প্রতিপাদ্যে বাগেরহাট জেলার শরণখোলা উপজেলায় আন্তর্জাতিক ও জাতীয় কন্যা শিশু দিবস ২০২৬ উদযাপন করা হয়েছে। উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে দিবসটি পালন করা হয়। দিবসটি উদযাপন উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আজ (১২ অক্টোবর) সোমবার সকাল ১০ টায় আনোয়ার হোসেন মাধ্যমিক বিদ্যালয়ে উপজেলা প্রশাসন, রাজনৈতিক দলের প্রতিনিধি, সাংবাদিক, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স,এনজিও প্রতিনিধি ছাত্র-ছাত্রী ও শিক্ষকদের অংশগ্রহণে র্যালি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে স্কুল মিলনায়তনের সামনে শেষ হয়। স্কুল মিলনায়তনে আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার মোঃ রেজোয়ান ইফতেকারের সভাপতিত্বে শুভেচ্ছা বক্তব্য রাখেন মহিলা বিষয়ক কর্মকর্তা আব্দুল হাই বিশেষ অতিথির বক্তব্য রাখেন মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ধনঞ্জয় মন্ডল উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আঞ্জুমান আরা আলো উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ শামীম হাসান সুজন এসময় উপস্থিত ছিলেন আনোয়ার হোসেন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আফজাল হোসেন মানিক উপজেলা মহিলা দলের সভাপতি মিসেস সাগর আক্তার সাধারন সম্পাদক ইভা জামান সহ অন্যান্য অতিথিরা।