বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৭:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
চমক থাকছে ঢাকা মহানগর উত্তর বিএনপির কমিটিতে: আলোচনায় সাইফুল আলম নীরবসহ একাধিক নেতা পানিতে ডুবে মারা গেছে জনপ্রিয় ক্ষুদে কনটেন্ট ক্রিয়েটর দ্বীপ শীল নীলফামারী জলঢাকায় ট্রাক-চার্জার ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ভ্যানচালক নিহত, আহত ১ ব্রাহ্মণপাড়ায় একদিনে পুলিশের অভিযানে গ্রেপ্তার-৯ কুমিল্লায় আল্লামা নুরুল হকের জানাজায় লাখো মুসল্লি, চৌদ্দগ্রামে দাফন পার্বতীপুরে লায়ন্স সেবা মাস উপলক্ষে গরীব ও দুঃস্থদের বিনামূল্যে লেন্স সংযোজন ভবন নির্মাণে বিধি ভাঙলে আইনি ব্যবস্থা: গণপূর্তমন্ত্রী নওগাঁর নিয়ামতপুরে বাহাদুরপুর ইউনিয়নে বার্ষিক উন্নয়ন পরিকল্পনা নিয়ে উন্মুক্ত অংশীজন সভা অনুষ্ঠিত কুমিল্লা থেকে নিখোঁজ চার স্কুলছাত্রী হবিগঞ্জে উদ্ধার: বাড়ি ছাড়ার নেপথ্যে অনলাইন পরিচয় কুমিল্লা দাউদকান্দিতে ইয়াবাসহ গ্রেপ্তার-৭

রহনপুরে মাদক ও অসামাজিক কার্যকলাপ বন্ধের দাবিতে বিশাল জনসভা

  • আপডেট সময় : মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬
  • ২৭ বার পঠিত

[চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি]

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুর কেডিসি পাড়ায় মাদক ও অসামাজিক কার্যকলাপ বন্ধ এবং তথাকথিত বস্তি উচ্ছেদের দাবিতে এক বিশাল জনসভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৩ অক্টোবর, ২০২৬) বিকেলে রহনপুর রেলস্টেশন সংলগ্ন আমবাজার চত্বরে দলমত নির্বিশেষে সাধারণ জনগণ ও সুশীল সমাজের উদ্যোগে এ জনসভার আয়োজন করা হয়।

রহনপুর আম আড়তদার সমিতির সভাপতি শামীম রেজার সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য ড. মিজানুর রহমান।

জনসভায় বিশেষ বক্তব্য দেন বিএনপি নেতা আসাদুল্লাহ আহমেদ, রহনপুর পৌরসভার সাবেক মেয়র ও বিএনপি নেতা তারিক আহমেদ, বিএনপি নেতা আশরাফুল ইসলাম, জামায়াত নেতা তরিকুল ইসলাম বকুল ও ইমামুল হুদা, ইউপি চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন, সহকারী অধ্যাপক রফিকুল ইসলাম রাজ, ব্যবসায়ী নেতা আব্বাস আলী, পরিবহন শ্রমিক নেতা রবিউল ইসলাম বাচ্চু এবং রহনপুর আম আড়তদার সমিতির সাধারণ সম্পাদক নাসির উদ্দীনসহ স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ।

জনসভায় বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, রহনপুর কেডিসি পাড়ায় দিন দিন মাদক ব্যবসা ও অসামাজিক কার্যকলাপ বৃদ্ধি পাচ্ছে, যা এলাকার যুবসমাজ ও সামাজিক পরিবেশকে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে। অবিলম্বে কেডিসি পাড়ার চিহ্নিত আড্ডা ও কথিত বস্তি উচ্ছেদসহ এসব অপকর্ম বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর পদক্ষেপ গ্রহণের জোর দাবি জানান তাঁরা।

এ সময় বক্তারা এলাকার পরিবেশ ও সামাজিক শৃঙ্খলা রক্ষায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেন এবং একটি মাদকমুক্ত, নিরাপদ ও সুস্থ সমাজ গঠনে স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি ও সর্বস্তরের জনগণকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park