শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৭:০২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
শিবগঞ্জে ৫৬ বোতল সিরাপ ও ৪৬০ পিস ইনজেকশন জব্দ করলো বিজিবি কুমিল্লায় কিশোর গ্যাং, মাদক ও ছিনতাইবিরোধী অভিযানে আটক-২৭৫ কুমিল্লা সীমান্তে ৩৯ লাখ টাকার মুল্যের ভারতীয় শাড়ি উদ্ধার ব্রাহ্মণপাড়ায় দুই বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার রাজশাহীতে সরকারি রাস্তা দখল নিয়ে সংঘর্ষ: সংবাদকর্মীসহ আহত ৩, চন্দ্রিমা থানায় এজাহার সাপাহারে ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনুর সুস্থতা কামনায় দোয়া মাহফিল অপ্রতিম হত্যা: চারজনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দেশীয় অস্ত্র তৈরি করে বিক্রির বিজ্ঞাপন, এসআরবির অভিযানে যুবক আটক নওগাঁয় পুলিশের অভিযানে নিষিদ্ধ সংগঠন আওয়ামীলীগের দুই নেতা গ্রেপ্তার, মাইকিংয়ে ব্যবহৃত অটোরিকশা জব্দ নওগাঁর মান্দায় মাদক বিষয়ে পুলিশের বিশেষ অভিযানে মাদকসহ তিনজন গ্রেপ্তার

ব্রাহ্মণপাড়ায় দুই বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

  • আপডেট সময় : শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬
  • ১৯ বার পঠিত

এ.কে পলাশ

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় মাদক ও চোরাচালান-সংক্রান্ত একাধিক মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো. মাসুদ প্রকাশ মাছুমকে (৩৮) গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (২৩ অক্টোবর) উপজেলার শশীদল ইউনিয়নের দক্ষিণ তেতাভূমি এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, ব্রাহ্মণপাড়া থানার এএসআই মো. সাইফুল আলম সিদ্দিকীর নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে মাসুদকে গ্রেপ্তার করে। তিনি দক্ষিণ তেতাভূমি এলাকার মৃত আবদুল বারেক প্রকাশ বারু মিয়ার ছেলে।
পুলিশ জানায়, গ্রেপ্তার মাসুদের বিরুদ্ধে একটি মামলায় দুই বছরের সশ্রম কারাদণ্ড এবং ১০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। অর্থদণ্ড অনাদায়ে তাঁকে আরও ছয় মাসের সশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে। এ ছাড়া তাঁর বিরুদ্ধে একটি সাজা ও একটি গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, মাসুদের বিরুদ্ধে কুমিল্লার ব্রাহ্মণপাড়া এবং নারায়ণগঞ্জের আড়াইহাজার ও সিদ্ধিরগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও বিশেষ ক্ষমতা আইনে একাধিক মামলা রয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক হোসেন জানান, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে শনিবার দুপুরে কুমিল্লা আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park