শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৮:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ব্রাহ্মণপাড়ায় পুলিশের পৃথক অভিযানে সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেপ্তার ৫ কুমিল্লায় পরিচ্ছন্নতা ও ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন অভিযান দাউদকান্দি থানা পুলিশের পৃথক অভিযানে গ্রেপ্তার-১৫ নওগাঁয় মফস্বল সাংবাদিক ইউনিয়নের ত্রি-বার্ষিক কাউন্সিল উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত শিবগঞ্জে ৫৬ বোতল সিরাপ ও ৪৬০ পিস ইনজেকশন জব্দ করলো বিজিবি কুমিল্লায় কিশোর গ্যাং, মাদক ও ছিনতাইবিরোধী অভিযানে আটক-২৭৫ কুমিল্লা সীমান্তে ৩৯ লাখ টাকার মুল্যের ভারতীয় শাড়ি উদ্ধার ব্রাহ্মণপাড়ায় দুই বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার রাজশাহীতে সরকারি রাস্তা দখল নিয়ে সংঘর্ষ: সংবাদকর্মীসহ আহত ৩, চন্দ্রিমা থানায় এজাহার সাপাহারে ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনুর সুস্থতা কামনায় দোয়া মাহফিল

শিবগঞ্জে ৫৬ বোতল সিরাপ ও ৪৬০ পিস ইনজেকশন জব্দ করলো বিজিবি

  • আপডেট সময় : শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬
  • ১৯ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক:

সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদকবিরোধী নিয়মিত অভিযানের অংশ হিসেবে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে সফল অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় মাদকদ্রব্য জব্দ করেছে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)।

শনিবার (২৪ অক্টোবর) ভোররাত সাড়ে ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে মহানন্দা ব্যাটালিয়নের অধীনস্থ চকপাড়া বিওপির একটি বিশেষ আভিযানিক দল এই অভিযান পরিচালনা করে।

বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে চকপাড়া বিওপির টহল দলটি সীমান্ত পিলার ১৮২/৭-এস থেকে আনুমানিক ৬০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের উপচকপাড়া গ্রামের একটি পাকা রাস্তায় অবস্থান নেয়। এ সময় তল্লাশি চালিয়ে মালিকবিহীন অবস্থায় ৫৬ বোতল ফেন্সিডিলের বিকল্প ভারতীয় নেশাজাতীয় ‘Fairdyl’ সিরাপ এবং ৪৬০ পিস ভারতীয় নেশাজাতীয় ইনজেকশন (Buprenorphine 2 ml) উদ্ধার করা হয়। জব্দকৃত এসব মাদকের আনুমানিক সিজার মূল্য ৯১ হাজার ৪০০ টাকা।

উদ্ধারকৃত মাদকের ব্যাপারে প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে বিজিবি নিশ্চিত করেছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মহানন্দা ব্যাটালিয়নের (৫৯ বিজিবি) অধিনায়ক জানান, “দেশের যুবসমাজ ও ভবিষ্যৎ প্রজন্মকে মাদকের ভয়াবহ ছোবল থেকে রক্ষা করতে বিজিবি ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সীমান্ত দিয়ে যেকোনো ধরনের চোরাচালান ও অবৈধ মাদক প্রবেশ প্রতিরোধে বিজিবি’র এ ধরনের কঠোর আভিযানিক তৎপরতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park