সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৩:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বাংলাদেশ জাতীয়তাবাদী চালক দল’-এর মানবিক উদ্যোগ: শহীদ ও আহত ১৩ চালক পরিবারের মুখে হাসি ফোটানোর চেষ্টা জাজিরা থানা পুলিশের অভিযানে VARDS-এর সহযোগিতায় গাজীপুর থেকে সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার সালথায় ইউএনও ও ওসির সঙ্গে যুবদল নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ দাউদকান্দিতে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড পার্বতীপুরে প্রধান শিক্ষককে পিটিয়ে হত্যার অভিযোগ, গ্রেপ্তার ১ ব্রাহ্মণপাড়ায় ১০ বোতল স্কাফ সিরাপসহ আটক-১ কালিয়াকৈরে মাটির দেয়াল ধসে এক নারীর মৃত্যু কালিয়াকৈরে দিনে দুপুরে ব্যাংক কর্মকর্তার ৫ লাখ টাকা ছিনতাই রাজবাড়ীতে রোহান হত্যার বিচার ও প্রবাসী আসামীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন- স্মারকলিপি প্রদান

দাউদকান্দিতে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড

  • আপডেট সময় : সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬
  • ২৪ বার পঠিত

সুজন চন্দ্র দাস দাউদকান্দি (কুমিল্লা)

কুমিল্লার দাউদকান্দিতে মোবাইল কোর্টের অভিযানে মাদক সেবনরত অবস্থায় ছয়জনকে আটক করে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে তাঁদের মোট ৬০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।
রোববার (২৫ অক্টোবর) রাতে উপজেলার ইলিয়টগঞ্জ দক্ষিণ ইউনিয়নের লক্ষ্মীপুর রায়বাড়ী এলাকায় এ অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসন।
অভিযানকালে ছয়জনকে মাদক সেবনরত অবস্থায় পাওয়া যায়। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর বিধান অনুযায়ী ভ্রাম্যমাণ আদালত তাঁদের বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও প্রত্যেককে ১০০ টাকা করে মোট ৬০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন।
দাউদকান্দি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাহিদ আহমেদ মোবাইল কোর্ট পরিচালনা করেন। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাকির হোসেন, দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাজেদুল ইসলাম, দাউদকান্দি ছাত্রদলের আহ্বায়ক আবুল বাছেদ এবং পুলিশের একটি দল উপস্থিত থেকে অভিযানে সার্বিক সহযোগিতা করে।
মাদকবিরোধী কার্যক্রমের অংশ হিসেবে উপজেলা প্রশাসনের এ অভিযান পরিচালিত হয়।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park