সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৩:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বাংলাদেশ জাতীয়তাবাদী চালক দল’-এর মানবিক উদ্যোগ: শহীদ ও আহত ১৩ চালক পরিবারের মুখে হাসি ফোটানোর চেষ্টা জাজিরা থানা পুলিশের অভিযানে VARDS-এর সহযোগিতায় গাজীপুর থেকে সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার সালথায় ইউএনও ও ওসির সঙ্গে যুবদল নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ দাউদকান্দিতে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড পার্বতীপুরে প্রধান শিক্ষককে পিটিয়ে হত্যার অভিযোগ, গ্রেপ্তার ১ ব্রাহ্মণপাড়ায় ১০ বোতল স্কাফ সিরাপসহ আটক-১ কালিয়াকৈরে মাটির দেয়াল ধসে এক নারীর মৃত্যু কালিয়াকৈরে দিনে দুপুরে ব্যাংক কর্মকর্তার ৫ লাখ টাকা ছিনতাই রাজবাড়ীতে রোহান হত্যার বিচার ও প্রবাসী আসামীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন- স্মারকলিপি প্রদান

সালথায় ইউএনও ও ওসির সঙ্গে যুবদল নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

  • আপডেট সময় : সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬
  • ৫০ বার পঠিত

শরিফুল হাসান,সালথা (ফরিদপুর)

ফরিদপুরের সালথা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দবির উদ্দিন এবং সালথা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ বাবলুর রহমান খানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন নবগঠিত সালথা উপজেলা যুবদলের নেতৃবৃন্দ।

সাক্ষাৎকালে নবগঠিত উপজেলা যুবদলের নেতৃবৃন্দ সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে মতবিনিময় করেন। এ সময় উপজেলার সার্বিক পরিস্থিতি, আইনশৃঙ্খলা বজায় রাখা এবং পারস্পরিক সৌহার্দ্য ও সহযোগিতার মাধ্যমে একটি সুন্দর, শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল সমাজ গঠনের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।
মতবিনিময়কালে যুবদলের নেতৃবৃন্দ এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখা, সামাজিক সম্প্রীতি অক্ষুণ্ন রাখা এবং জনকল্যাণমূলক কর্মকাণ্ডে ইতিবাচক ভূমিকা পালনের প্রত্যয় ব্যক্ত করেন। পাশাপাশি এলাকার উন্নয়ন ও সাধারণ মানুষের কল্যাণে দায়িত্বশীল ভূমিকা পালনের ওপর গুরুত্বারোপ করেন তাঁরা।
সৌজন্য সাক্ষাৎটি পারস্পরিক শ্রদ্ধা, সৌহার্দ্য ও সহযোগিতার মনোভাবকে আরও সুদৃঢ় করবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেন।

এসময় উপস্থিত ছিলেন, যুবদলের আহ্বায়ক হাসান আশরাফ, সিনিয়র যুগ্ন আহ্বায়ক কামরুল ইসলাম, সদস্য সচিব এনায়েত হোসেন, যুগ্ন আহ্বায়ক মিরান হুসাইন,
সাইফুল ইসলাম রিজু,ফরিদ হুসাইন, মাহফুজুর রহমান খান, সাফিকুল ইসলাম,খোকন মাতুব্বর,যুবদল নেতা জসিম মোল্যা, রাজিব মোল্লাসহ আরো অনেকেই উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park