মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০১:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
লালপুরে সচেতনতা বৃদ্ধিতে সাইকেল র‍্যালি ও প্রীতি ফুটবল ম্যাচ কুমিল্লায় তিন দিনে নিষিদ্ধ সংগঠনের ৮১ সদস্য গ্রেপ্তার গোপালগঞ্জে প্রাইভেটকার মোটরসাইকেল সংঘর্ষে কলেজ শিক্ষার্থী নিহত ত্রিশালে মুক্তিযুদ্ধের প্রজন্মের দলের মাদকবিরোধী র‍্যালি ‎ বাঙ্গালা ইউনিয়ন পরিষদে মহব্বত হোসেনকে বিদায়ী সংবর্ধনা, নতুন দায়িত্বে যোগ দিলেন সবুজ রানা বিজিবি কর্তৃক রাজশাহীর দূর্গম সীমান্তে অভিযান পরিচালনা করে বিপুল পরিমান মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল আটক রাজশাহী সীমান্তে বিজিবি কর্তৃক পৃথক অভিযান পরিচালনা করে ভারতীয় মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল জব্দ শরণখখোলা উপজেলায় জাতীয় সমবায় দিবস পালিত দেশবিরোধী ষড়যন্ত্র প্রতিহত করতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাশেদ খাঁনের পাবনার ভাঙ্গুড়ায় উপজেলা ও পৌর বিএনপি,র আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

কালিয়াকৈরে ছেলের আঘাতে বাবার মৃত্যু অভিযোগ

  • আপডেট সময় : মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬
  • ৪২ বার পঠিত

নিজস্ব প্রতিবেদকঃ

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ঢালজোড়া ইউনিয়নের চিনাইল এলাকায় ছেলের আঘাতে বাবার মৃত্যুর ঘটনা ঘটেছে|
সোমবার রাত ৯ টার দিকে ছেলে অর্ণব চক্রবতি তার বাবা লব লাল চক্রবতিকে আঘাত করলে এ ঘটনা ঘটে।
নিহত হলেন, উপজেলার চিনাইল এলাকার মৃতঃ ইন্দ্র মোহন চক্রবতির ছেলে লব লাল চক্রবতি |
স্থানীয় ও পুলিশ সূত্রে জানান যায়,লব লাল চক্রবতি তাতী বাজার থেকে লক্ষ্মী পুজা শেষ করে বাড়ি আসে | পূজায় থেকে চাল ,ডাল,নারিকেল,নাড়ু মোয়া ,কলা, টাকা পয়সা নিয়ে আসে| সোমবার রাত ৯ টার দিকে বস্তা থেকে পূজায় পাওয়া উপকরণ বস্তা থেকে খোলার সময় অর্ণব চক্রবতি মাদক খাওয়ার জন্য টাকা চায়| টাকা চাওয়া নিয়ে বাবা মায়ের সাথে ঝগড়া হয়| ঝগড়ার একপর্যায়ে লব লাল চক্রবতির সাথে অর্ণব চক্রবতির দস্তাদস্তির এক পর্যায়ে তিনি তার বাবাকে আঘাত করেন এবং আঘাতে বাবা লবলালের ঘটনা স্থলে মৃত্যু বরণ করেন| এর পূর্বেও অর্ণবকে তিনবার মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে ভর্তি করে চিকিৎসা দেওয়া হয়|কিন্তু তাতে তার কোন লাভ হয় না বরং নিরাময় কেন্দ্র থেকে এসে আবার মাদকের সাথে জড়িয়ে পড়ে|পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়|
ঢালজোড়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়্যারম্যান মোঃ এনায়েত হোসেন গজনবী বলেন, অর্ণব চক্রবতি মাদকাসক্ত ছিলেন| সে প্রায় প্রতিদিন বাবা মার সাথে মাদকের টাকার জন্য ঝগড়া করে | তারই ন্যায় সোমবার রাতে মাদকের টাকার জন্য বাবার (লবলাল চক্রবতি) সাথে ঝগড়া করে এবং একপর্যায়ে বাবাকে আঘাত করে | আঘাতে ঘটনাস্থলে লব লাল চক্রবতির মৃত্যু হয়| ঘটনার পর অর্ণব পলাতক রয়েছে|
কালিয়াকৈর থানার উপপরির্দশক (এসআই) ছানোয়ার হোসেন , সোমবার রাতে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হয়েছে| মঙ্গলবার সকালে লাশ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজ উদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে| এবিষয়ে আইনী ব্যবস্থা প্রক্রিয়াধীন |
তারিখ- ২৭.১০.২০২৬ ইং

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park