বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৪:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার কুমিল্লায় গত দুই দিনে নিষিদ্ধ সংগঠনের ৯৮ সদস্য গ্রেপ্তার ভাঙ্গুড়ায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মকাণ্ডের প্রতিবাদে কৃষক দলের বিক্ষোভ ও মশাল মিছিল দেবিদ্বারে রাতের আঁধারে ফসলি জমির মাটি কাটা, ড্রাম ট্রাক ও ভেকুর ব্যাটারি জব্দ আন্তর্জাতিক সাংবাদিক নেটওয়ার্ক বিএনএন এশিয়ার সদস্য হলেন রাজশাহীর হাবিব জুয়েল সালথায় যুবলীগ ও ছাত্রলীগের হরতাল ও নৈরাজ্যের বিরুদ্ধে শ্রমিক দলের প্রতিবাদ মিছিল পার্বতীপুরে সততা ইলেকট্রনিক্সের লাকী কুপনে মানুষের ঢল রাজশাহী রেঞ্জের ডিআইজির সঙ্গে এসআরবি-৫ অধিনায়কের সৌজন্য সাক্ষাৎ নওগাঁয় পুলিশের বিশেষ অভিযানে নিষিদ্ধ আওয়ামী লীগের ১০ নেতাকর্মী গ্রেপ্তার রাজবাড়ীর অর্ণব ফার্টিলাইজার-এর বিরুদ্ধে পরিবেশ দূষণ, অবৈধ মানহীন জৈব সার উৎপাদনের অভিযোগে কারখানা পরিদর্শন তদন্ত কমিটি গঠন

ন‌ওগাঁর নিয়ামতপুরে দলিল লেখক সমিতির ত্রিবার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত, সভাপতি আবু সাঈদ ও সম্পাদক দ্বিজেন্দ্রনাথ দাস

  • আপডেট সময় : মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬
  • ৪২ বার পঠিত

মোঃ আব্দুল আজিজ শেখ ন‌ওগাঁঃ

নওগাঁর নিয়ামতপুর দলিল লেখক সমিতির ত্রিবার্ষিক সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৭ অক্টোবর) সকাল ১০টায় নিয়ামতপুর দলিল লেখক সমিতির কার্যালয়ে নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়। এতে সভাপতি পদে আবু সাঈদ নির্বাচিত হয়েছেন। সাধারণ সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন দ্বিজেন্দ্রনাথ দাস।
সভাপতি পদে তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। ভোটের মাধ্যমে তাঁদের মধ্য থেকে আবু সাঈদ সভাপতি নির্বাচিত হন। সাধারণ সম্পাদক পদে কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় দ্বিজেন্দ্রনাথ দাস বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।
এ ছাড়া সমিতির পাঁচটি সদস্য পদে ১০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। ভোটের মাধ্যমে নির্বাচিত পাঁচ সদস্য হলেন—আবু সাঈদ আনসারী (হীরা), মোঃ সেলিম, মোঃ সেলিম রেজা, মোঃ তারেক মাহমুদ ও মো: সাফিউল আলম।
নির্বাচন-পরবর্তী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিয়ামতপুরের সাব-রেজিস্ট্রার মো: শাকিল আহমেদ। তিনি তাঁর বক্তব্যে নবনির্বাচিত কমিটিকে অভিনন্দন জানান এবং সমিতির কার্যক্রম সুন্দর, সুশৃঙ্খল ও গতিশীলভাবে পরিচালনার বিষয়ে বিভিন্ন দিকনির্দেশনা দেন। দলিল লেখকদের পেশাগত দায়িত্ব পালন, পারস্পরিক সৌহার্দ্য বজায় রাখা এবং সমিতির সার্বিক উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
অনুষ্ঠানে সমিতির সদস্য, দলিল লেখক ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। আলোচনা শেষে উপস্থিত অতিথি ও সদস্যদের মধ্যে মিষ্টি বিতরণ করা হয়।
নবনির্বাচিত কমিটির মাধ্যমে নিয়ামতপুর দলিল লেখক সমিতির কার্যক্রম আরও গতিশীল হবে এবং সদস্যদের পেশাগত স্বার্থ সংরক্ষণে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন উপস্থিত ব্যক্তিরা।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park