বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কেরানীগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদন, কুসুম বেকারিকে ৩ লাখ টাকা জরিমানা গোপালগঞ্জ মেডিকেল কলেজে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি গোপালগঞ্জ শিক্ষিকা ধর্ষণের অভিযোগে শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে মামলা সুন্দরবনে কোস্ট গার্ডের সঙ্গে ‘দাদা ভাই বাহিনী’র বন্দুকযুদ্ধ, জীবিত উদ্ধার ৫ জেলে রাজবাড়ীতে দুর্বৃত্তদের গুলিতে ব্যবসায়ী নেতা গুরুতর আহত তিতাসে মাছিমপুর বাজার কমিটির সভাপতির ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে বিক্ষোভ ও সমাবেশ স্ত্রী থাকতে শ্যালিকাকে বিয়ে, টিকটকারের মুখে চু/ন/কা/লি, গলায় জু/তা/র মালা কুমিল্লায় বিদেশি পিস্তল ও ম্যাগাজিন উদ্ধার দাউদকান্দিতে কাভার্ড ভ্যান তল্লাশি করে ৪৮ কেজি গাঁজা উদ্বার সহ গ্রেপ্তার-১ সাতক্ষীরায় যৌতুকের দাবিতে স্ত্রী-শিশুকন্যা হত্যা, ১১ বছর পর স্বামীর মৃত্যুদণ্ড

নিয়ামতপুরে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও র‍্যালি

  • আপডেট সময় : মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬
  • ২৩ বার পঠিত

মোঃ আব্দুল আজিজ শেখ ন‌ওগাঁঃ

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নওগাঁর নিয়ামতপুরে আনন্দ র‍্যালি, আলোচনা সভা ও রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৭ অক্টোবর) বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল, নিয়ামতপুর উপজেলা শাখার উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে দলীয় নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৪৬ন‌ওগাঁ-১আসনের জাতীয় সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ইসাহাক আলী আলী সরকার।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নিয়ামতপুর উপজেলা বিএনপির যুবদলের আহ্বায়ক শফিউল্লাহ সোনার।
কর্মসূচিতে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীর তাৎপর্য তুলে ধরে আলোচনা, সাংগঠনিক কার্যক্রম জোরদার এবং সামাজিক কর্মকাণ্ডে যুবসমাজের অংশগ্রহণের ওপর গুরুত্ব দেওয়া হয়।
যুবদলের নেতাকর্মীরা প্রতিষ্ঠাবার্ষিকীকে ঘিরে সংগঠনের ঐক্য, শৃঙ্খলা ও সাংগঠনিক শক্তি বৃদ্ধির প্রত্যয় ব্যক্ত করেন।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park