বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৪:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার কুমিল্লায় গত দুই দিনে নিষিদ্ধ সংগঠনের ৯৮ সদস্য গ্রেপ্তার ভাঙ্গুড়ায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মকাণ্ডের প্রতিবাদে কৃষক দলের বিক্ষোভ ও মশাল মিছিল দেবিদ্বারে রাতের আঁধারে ফসলি জমির মাটি কাটা, ড্রাম ট্রাক ও ভেকুর ব্যাটারি জব্দ আন্তর্জাতিক সাংবাদিক নেটওয়ার্ক বিএনএন এশিয়ার সদস্য হলেন রাজশাহীর হাবিব জুয়েল সালথায় যুবলীগ ও ছাত্রলীগের হরতাল ও নৈরাজ্যের বিরুদ্ধে শ্রমিক দলের প্রতিবাদ মিছিল পার্বতীপুরে সততা ইলেকট্রনিক্সের লাকী কুপনে মানুষের ঢল রাজশাহী রেঞ্জের ডিআইজির সঙ্গে এসআরবি-৫ অধিনায়কের সৌজন্য সাক্ষাৎ নওগাঁয় পুলিশের বিশেষ অভিযানে নিষিদ্ধ আওয়ামী লীগের ১০ নেতাকর্মী গ্রেপ্তার রাজবাড়ীর অর্ণব ফার্টিলাইজার-এর বিরুদ্ধে পরিবেশ দূষণ, অবৈধ মানহীন জৈব সার উৎপাদনের অভিযোগে কারখানা পরিদর্শন তদন্ত কমিটি গঠন

হাতিয়ায় শিক্ষার্থীদের পাশে উপজেলা প্রশাসন, বিতরণ করল ৩০০ স্কুল ব্যাগ

  • আপডেট সময় : মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬
  • ৯৭ বার পঠিত

হানিফ উদ্দিন সাকিব
হাতিয়া ( নোয়াখালী)

‎নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় নিঝুমদ্বীপ বন্দরটিলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩০০ জন শিক্ষার্থীর মাঝে পরিবেশবান্ধব স্কুল ব্যাগ বিতরণ করেছে হাতিয়া উপজেলা প্রশাসন। শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহিত করা এবং পরিবেশবান্ধব সামগ্রীর ব্যবহার বাড়ানোর লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়।

‎অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে স্কুল ব্যাগ তুলে দেন হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাসেল ইকবাল।।

‎এ সময় উপস্থিত ছিলেন হাতিয়া উপজেলা শিক্ষা কর্মকর্তা আব্দুল জব্বার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আনিসুর রহমান এবং নিঝুমদ্বীপ বন্দরটিলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ ছাইফুল ইসলামসহ বিদ্যালয়ের শিক্ষক ও সংশ্লিষ্ট ব্যক্তিরা।
‎
‎উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসেল ইকবাল বলেন, “শিক্ষার্থীরাই আগামী দিনের ভবিষ্যৎ। তাদের শিক্ষার প্রতি আগ্রহী করে তুলতে এবং পড়াশোনার পরিবেশ আরও আনন্দময় করতে উপজেলা প্রশাসন বিভিন্ন উদ্যোগ গ্রহণ করছে। পরিবেশবান্ধব স্কুল ব্যাগ বিতরণের মাধ্যমে শিক্ষার্থীরা যেমন উপকৃত হবে, তেমনি পরিবেশের প্রতি সচেতনতা তৈরিতেও ভূমিকা রাখবে বলে আমরা আশা করি। শিক্ষার্থীদের নিয়মিত বিদ্যালয়ে উপস্থিতি নিশ্চিত করা এবং মানসম্মত শিক্ষা অর্জনে শিক্ষক ও অভিভাবকদেরও আন্তরিকভাবে কাজ করতে হবে।

‎স্কুল ব্যাগ পেয়ে শিক্ষার্থীদের মধ্যে আনন্দ ও উৎসাহ দেখা যায়। স্থানীয়রা শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ সহায়তায় উপজেলা প্রশাসনের এ উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন।
‎উপজেলা প্রশাসনের এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহ জোগানোর পাশাপাশি পরিবেশবান্ধব জীবনযাপনের অভ্যাস গড়ে তুলতে সহায়ক হবে বলে আশা করা হচ্ছে।
‎

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park