বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৪:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার কুমিল্লায় গত দুই দিনে নিষিদ্ধ সংগঠনের ৯৮ সদস্য গ্রেপ্তার ভাঙ্গুড়ায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মকাণ্ডের প্রতিবাদে কৃষক দলের বিক্ষোভ ও মশাল মিছিল দেবিদ্বারে রাতের আঁধারে ফসলি জমির মাটি কাটা, ড্রাম ট্রাক ও ভেকুর ব্যাটারি জব্দ আন্তর্জাতিক সাংবাদিক নেটওয়ার্ক বিএনএন এশিয়ার সদস্য হলেন রাজশাহীর হাবিব জুয়েল সালথায় যুবলীগ ও ছাত্রলীগের হরতাল ও নৈরাজ্যের বিরুদ্ধে শ্রমিক দলের প্রতিবাদ মিছিল পার্বতীপুরে সততা ইলেকট্রনিক্সের লাকী কুপনে মানুষের ঢল রাজশাহী রেঞ্জের ডিআইজির সঙ্গে এসআরবি-৫ অধিনায়কের সৌজন্য সাক্ষাৎ নওগাঁয় পুলিশের বিশেষ অভিযানে নিষিদ্ধ আওয়ামী লীগের ১০ নেতাকর্মী গ্রেপ্তার রাজবাড়ীর অর্ণব ফার্টিলাইজার-এর বিরুদ্ধে পরিবেশ দূষণ, অবৈধ মানহীন জৈব সার উৎপাদনের অভিযোগে কারখানা পরিদর্শন তদন্ত কমিটি গঠন

১০ দিনের মধ্যে চাঁপাইনবাবগঞ্জ শহরের সব জঙ্গল ও আবর্জনা পরিষ্কার করতে হবে খাদ্য প্রতিমন্ত্রী

  • আপডেট সময় : মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬
  • ৩৮ বার পঠিত

নিজস্ব প্রতিবেদকঃ

ডেঙ্গু প্রতিরোধে আগামী ১০ দিনের মধ্যে চাঁপাইনবাবগঞ্জ শহরের সব জঙ্গল, ঝোপঝাড় ও ময়লা-আবর্জনা পরিষ্কারে বিশেষ ‘ক্রাশ প্রোগ্রাম’ নেওয়ার নির্দেশ দিয়েছেন জনপ্রশাসন ও খাদ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী। একই সঙ্গে নিরাপত্তার স্বার্থে স্থানীয় হাটবাজারে সিসি ক্যামেরা ও সোলার লাইট স্থাপনের তাগিদ দিয়েছেন তিনি।

মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব নির্দেশ দেন।

প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী বলেন, “মশার উৎপত্তিস্থল ও জঙ্গল ধ্বংস করতে আগামী ১০ দিনের মধ্যে পুরো চাঁপাইনবাবগঞ্জ শহর পরিচ্ছন্ন করতে হবে। এর জন্য শুধু ছুটির দিনের কর্মসূচির ওপর নির্ভর না করে শিক্ষাপ্রতিষ্ঠান, পৌরসভা ও বিভিন্ন দপ্তরের সবাইকে সঙ্গে নিয়ে একটি বিশেষ সমন্বিত ক্রাশ প্রোগ্রাম চালু করতে হবে।”

জেলা প্রশাসক আবু ছালেহ মো. মুসা জঙ্গীর সভাপতিত্বে সভায় প্রতিমন্ত্রী আরও বলেন, স্থানীয় সরকারে ফান্ডের কোনো অভাব নেই। প্রয়োজনে পৌরসভার প্রশাসক ও সংশ্লিষ্ট দপ্তরের সমন্বয়ে এবং শিক্ষার্থীদের সম্পৃক্ত করে দ্রুত শহর পরিষ্কারের উদ্যোগ নিতে হবে। এছাড়া উপজেলা ও হাটবাজারগুলোতে সিসি ক্যামেরা ও সোলার লাইট স্থাপনের ওপর গুরুত্ব দিয়ে তিনি আশ্বাস দেন, কোনো ফান্ডের সংকট থাকলে সরকারের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা প্রদান করা হবে।

সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনের সংসদ সদস্য ড. কেরামত আলী, নবাবগঞ্জ সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. বিপ্লব কুমার মজুমদার, জেলা পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আনিসুর রহমান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) উপ-পরিচালক চৌধুরী ইমরুল হাসানসহ জেলার সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধান ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park