
ঝালকাঠি প্রতিনিধি
ঝালকাঠির কাঁঠালিয়ায় ৪০ গ্রাম গাঁজা ও ৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ সেন্টু আকন (৬৮) নামের এক বৃদ্ধকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার (২৯ অক্টোবর) ভোর রাতে উপজেলার শৌলজালিয়া ইউনিয়ন থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার সেন্টু আকন উপজেলার ৫ নম্বর শৌলজালিয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের উত্তর বলতলা গ্রামের বাসিন্দা। তাঁর বাবার নাম আ. মান্নান আকন।
পুলিশ সূত্রে জানা যায়, আজ ২৯ অক্টোবর রাত ১টা ৫০ মিনিটের দিকে কাঁঠালিয়া থানার উপপরিদর্শক (এসআই) মো. মোহন ও সঙ্গীয় ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ৫ নম্বর শৌলজালিয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের উত্তর বলতলা এলাকার বলতলা মাধ্যমিক বিদ্যালয়ের সামনের পাকা রাস্তার ওপর থেকে সেন্টু আকনকে আটক করেন। পরে তল্লাশি চালিয়ে তাঁর কাছ থেকে মোট ৪০ গ্রাম গাঁজা ও ৫ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।
এ বিষয়ে কাঁঠালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু নাছের রায়হান বলেন, আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে। আইনি প্রক্রিয়া শেষে তাঁকে আদালতে পাঠানো হবে।