বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৭:৩৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লায় বিজিবির অভিযানে ৫১ লাখ টাকার মাদক উদ্ধার নওগাঁর নিয়ামতপুরে ৬ বছর ধরে বন্ধ বীরজোয়ান উপস্বাস্থ্য কেন্দ্র, চিকিৎসাসেবা থেকে বঞ্চিত পাঁড়ইল ইউনিয়নবাসী শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে ১৫৫ শিক্ষকের স্বাক্ষরে অভিযোগ, অভিযোগের বিষয়ে জানেন না স্বাক্ষরকারীরা হালুয়াঘাটে আরআরএমইপি প্রকল্পের আওতায় রাস্তা মেরামত কাজের মহিলা কর্মী নিয়োগের লটারি অনুষ্ঠিত শরণখোলায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হালুয়াঘাটে উপজেলা আইন শৃঙ্খলা কমিটি, চোরাচালান প্রতিরোধ ও টাস্কফোর্স কমিটি এবং মানবপাচার প্রতিরোধ কমিটির মাসিক সভা অনুষ্ঠিত ন‌ওগাঁর নিয়ামতপুরে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত গোমস্তাপুরে ফ্যামিলি কার্ড বাস্তবায়নের লক্ষ্যে তথ্যসংগ্রহকারী ও সুপারভাইজারদের দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত সোনামসজিদ সীমান্তে ফেন্সিডিলের বিকল্প ৯৮ বোতল ইস্কাফ উদ্ধার, মোরসালিন আটক নাম পরিবর্তন করে ১৩ বছর আত্মগোপনে, ব্যবসায়ী সুলতান হত্যা মামলার প্রধান আসামি চঞ্চল গ্রেপ্তার

হালুয়াঘাটে উপজেলা আইন শৃঙ্খলা কমিটি, চোরাচালান প্রতিরোধ ও টাস্কফোর্স কমিটি এবং মানবপাচার প্রতিরোধ কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬
  • ১৭ বার পঠিত

​এম,এ মালেক,
হালুয়াঘাট (ময়মনসিংহ):

​ময়মনসিংহের হালুয়াঘাটে উপজেলা আইন শৃঙ্খলা কমিটি, উপজেলা চোরাচালান প্রতিরোধ ও টাস্কফোর্স কমিটি এবং উপজেলা মানবপাচার প্রতিরোধ কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকালে উপজেলা প্রশাসন, হালুয়াঘাট, ময়মনসিংহের আয়োজনে উপজেলা কনফারেন্স রুমে এই সভাটি অনুষ্ঠিত হয়।

​সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ-১ (হালুয়াঘাট-ধোবাউরা) আসনের সংসদ সদস্য মোহাম্মদ সালমান ওমর। হালুয়াঘাট উপজেলা নির্বাহী অফিসার ফয়সাল আহমেদের সভাপতিত্বে সভায় উপজেলার বিভিন্ন দপ্তরের প্রধান, আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিনিধি ও ইউপি চেয়ারম্যান সহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

​প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মোহাম্মদ সালমান ওমর বলেন, “হালুয়াঘাট সীমান্তঘেঁষা এলাকা হওয়ায় এখানে চোরাচালান ও মানবপাচারের মতো অপরাধ প্রতিরোধে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীকে শূন্য সহনশীলতা (জিরো টলারেন্স) নীতি অনুসরণ করতে হবে। সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করা এবং মাদকমুক্ত, অপরাধমুক্ত সমাজ গঠনে আমাদের সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। যেকোনো মূল্যে উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নত রাখতে সংশ্লিষ্টদের আরও কঠোর ও তৎপর হওয়ার নির্দেশ দিচ্ছি।”

​সভায় উপজেলার সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন, সীমান্ত এলাকায় চোরাচালান ও টাস্কফোর্স কার্যক্রম জোরদার এবং মানবপাচার প্রতিরোধে নানা দিকনির্দেশনাসহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park