সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১১:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
লালপুরে সচেতনতা বৃদ্ধিতে সাইকেল র‍্যালি ও প্রীতি ফুটবল ম্যাচ কুমিল্লায় তিন দিনে নিষিদ্ধ সংগঠনের ৮১ সদস্য গ্রেপ্তার গোপালগঞ্জে প্রাইভেটকার মোটরসাইকেল সংঘর্ষে কলেজ শিক্ষার্থী নিহত ত্রিশালে মুক্তিযুদ্ধের প্রজন্মের দলের মাদকবিরোধী র‍্যালি ‎ বাঙ্গালা ইউনিয়ন পরিষদে মহব্বত হোসেনকে বিদায়ী সংবর্ধনা, নতুন দায়িত্বে যোগ দিলেন সবুজ রানা বিজিবি কর্তৃক রাজশাহীর দূর্গম সীমান্তে অভিযান পরিচালনা করে বিপুল পরিমান মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল আটক রাজশাহী সীমান্তে বিজিবি কর্তৃক পৃথক অভিযান পরিচালনা করে ভারতীয় মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল জব্দ শরণখখোলা উপজেলায় জাতীয় সমবায় দিবস পালিত দেশবিরোধী ষড়যন্ত্র প্রতিহত করতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাশেদ খাঁনের পাবনার ভাঙ্গুড়ায় উপজেলা ও পৌর বিএনপি,র আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

গোদাগাড়ীতে নিষিদ্ধ জাল জব্দ, দুই ব্যবসায়ীকে ১ লাখ ৮ হাজার টাকা জরিমানা

  • আপডেট সময় : মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬
  • ৩২ বার পঠিত

মোঃ সোহেল রানা রাজশাহী

রাজশাহীর গোদাগাড়ীতে নিষিদ্ধ কারেন্ট ও চায়না দুয়ারি জাল মজুত ও বিক্রির দায়ে দুই ব্যবসায়ীকে মোট ১ লাখ ৮ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।মানচিত্র দেখুন

সোমবার সন্ধ্যা ৬টার দিকে উপজেলার মহিশালবাড়ী এলাকায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইসরাত জাহানের নেতৃত্বে অভিযান চালানো হয়। এ সময় ১৫০ কেজি কারেন্ট জাল ও ১৫টি চায়না দুয়ারি জাল জব্দ করা হয়। পরে জব্দ করা জালগুলো জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়।

নিষিদ্ধ জাল রাখার দায়ে মহিশালবাড়ী এলাকার মৃত সৈবুর রহমানের ছেলে মোকলেসুর রহমান (৬০) এবং আব্দুর রহমানের ছেলে রফিকুল ইসলামকে (৪৪) আটক করা হয়। পরে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫-এর ৬(ক) ধারা লঙ্ঘনের দায়ে আইনের ৪ নম্বর ক্রমিকের (খ) ধারা অনুযায়ী তাঁদের জরিমানা করা হয়।

ইউএনও ইসরাত জাহান বলেন, নিষিদ্ধ কারেন্ট ও চায়না দুয়ারি জাল জলজ পরিবেশ ও দেশীয় মাছের প্রজননের জন্য মারাত্মক ক্ষতিকর। পরিবেশ ও দেশীয় মৎস্যসম্পদ রক্ষায় এ ধরনের অভিযান ও নজরদারি অব্যাহত থাকবে

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park