মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০১:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
লালপুরে সচেতনতা বৃদ্ধিতে সাইকেল র‍্যালি ও প্রীতি ফুটবল ম্যাচ কুমিল্লায় তিন দিনে নিষিদ্ধ সংগঠনের ৮১ সদস্য গ্রেপ্তার গোপালগঞ্জে প্রাইভেটকার মোটরসাইকেল সংঘর্ষে কলেজ শিক্ষার্থী নিহত ত্রিশালে মুক্তিযুদ্ধের প্রজন্মের দলের মাদকবিরোধী র‍্যালি ‎ বাঙ্গালা ইউনিয়ন পরিষদে মহব্বত হোসেনকে বিদায়ী সংবর্ধনা, নতুন দায়িত্বে যোগ দিলেন সবুজ রানা বিজিবি কর্তৃক রাজশাহীর দূর্গম সীমান্তে অভিযান পরিচালনা করে বিপুল পরিমান মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল আটক রাজশাহী সীমান্তে বিজিবি কর্তৃক পৃথক অভিযান পরিচালনা করে ভারতীয় মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল জব্দ শরণখখোলা উপজেলায় জাতীয় সমবায় দিবস পালিত দেশবিরোধী ষড়যন্ত্র প্রতিহত করতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাশেদ খাঁনের পাবনার ভাঙ্গুড়ায় উপজেলা ও পৌর বিএনপি,র আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

সাতক্ষীরার দেবহাটায় ৩০০ বোতল FAIRDYL উদ্ধার, গ্রেপ্তার ১

  • আপডেট সময় : মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬
  • ৩৯ বার পঠিত

শাহেদ আহমেদ, সাতক্ষীরা:

সাতক্ষীরার দেবহাটা উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে ৩০০ বোতল FAIRDYL উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মোঃ সাইদুর রহমান পল্টু (৪৩) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে দেবহাটা থানা পুলিশ।
সোমবার (২ নভেম্বর ২০২৬) ভোর ৫টা ৪৫ মিনিটে দেবহাটা থানাধীন চরশ্রীপুর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। পুলিশ সূত্রে জানা যায়, দেবহাটা থানা পুলিশের এসআই (নিঃ) মোঃ বেলায়েত হোসেন, এসআই (নিঃ) আহম্মদ আলী ও এএসআই (নিঃ) মোঃ আলাউদ্দিন সঙ্গীয় ফোর্সসহ বিশেষ অভিযান পরিচালনা করেন। অভিযানের একপর্যায়ে চরশ্রীপুর গ্রামের কিনু বদ্দি (৭২), পিতা-মৃত ওমর আলী গাজীর বাড়ির সামনে ইটের সলিং রাস্তার ওপর থেকে মোঃ সাইদুর রহমান পল্টুকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার সাইদুর রহমান পল্টু (৪৩) চরশ্রীপুর গ্রামের বাসিন্দা। তাঁর পিতার নাম মৃত আব্দুল মজিদ গাইন। অভিযানকালে তাঁর কাছ থেকে ৩০০ বোতল FAIRDYL উদ্ধার করা হয় বলে পুলিশ জানিয়েছে।
দেবহাটা থানা পুলিশ জানায়, মাদকবিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়েছে। মাদকদ্রব্যের বিস্তার রোধ এবং অপরাধ নিয়ন্ত্রণে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত রয়েছে। গ্রেপ্তার ব্যক্তিকে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে সোমবার (২ নভেম্বর ২০২৬) যথাযথ পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park