বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৬:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ন‌ওগাঁর নিয়ামতপুরে ওয়ান হেলথ ডে-২০২৬ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা সিরাজগঞ্জ-পাবনায় এসআরবি-১২-এর অভিযান, উদ্ধার ১০৩টি আগ্নেয়াস্ত্র ও বিপুল গোলাবারুদ সুখচর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী ইসমাইল হোসেনকে ঘিরে আলোচনা কুমিল্লায় নিখোঁজের দু্ইদিন পর ভারতীয় মেডিকেল শিক্ষার্থীর মরদেহ উদ্ধার কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের পেছনে ছিনতাই-ভিডিও ভাইরাল, আটক ৪ ১৭ বছরের নির্যাতনেও আপসহীন, শরীফকে চেয়ারম্যান দেখতে চান এলাকাবাসী কোটালীপাড়ায় বৃদ্ধ পিতার ঠাঁই হলো গাছ তলায় ২০ বছর পূর্তিতে সালথার নটখোলায় বিশাল ওয়াজ মাহফিল ,হাজারো মানুষের ঢল সালথায় ডেঙ্গু প্রতিরোধে উপজেলা প্রশাসনের পরিচ্ছন্নতা অভিযান চার মাসেই বাজিমাত ওসি সাজেদুলের, দাউদকান্দিতে ১.৮৪ লাখ ইয়াবা উদ্ধার

ন‌ওগাঁর নিয়ামতপুরে ওয়ান হেলথ ডে-২০২৬ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

  • আপডেট সময় : বুধবার, ৪ নভেম্বর, ২০২৬
  • ১৭ বার পঠিত

মোঃ আব্দুল আজিজ শেখ ন‌ওগাঁঃ

নওগাঁর নিয়ামতপুরে ওয়ান হেলথ ডে-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৪ নভেম্বর) সকাল ১১টায় উপজেলা নির্বাহী অফিসারের সভা কক্ষে সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুর্শিদা খাতুন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার রফিকুল ইসলাম, উপজেলা প্রাণিসম্পদ অফিসার আব্দুল্লাহ আল মামুন এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. নাঈম, হারুন অর রশিদ রিজিওনাল প্রোগ্রাম ম্যানেজার রাজশাহী, মাহফুজুল হকসহ প্রমূখ ব্যক্তিবর্গ।
এ ছাড়া নিয়ামতপুর উপজেলার আটটি ইউনিয়নের মহিলা বিষয়ক কমিটির সকল ইউনিয়নের সভাপতি অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
আলোচনা সভায় মানবস্বাস্থ্য, প্রাণিস্বাস্থ্য ও পরিবেশের পারস্পরিক সম্পর্ক এবং নিরাপদ ও সুস্থ সমাজ গঠনে সমন্বিত উদ্যোগের গুরুত্ব তুলে ধরা হয়। বক্তারা বলেন, মানুষ, প্রাণী ও পরিবেশের স্বাস্থ্য একে অপরের সঙ্গে নিবিড়ভাবে জড়িত। তাই জনস্বাস্থ্য সুরক্ষা, প্রাণীর রোগ প্রতিরোধ এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় সংশ্লিষ্ট সব দপ্তর ও সাধারণ মানুষকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
অনুষ্ঠানটি BD Beef and Goat Value Chain Signature Program-এর আওতায় আয়োজন করা হয়। বাস্তবায়নে ছিল ইকো সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) এবং অর্থায়নে হেইফার ইন্টারন্যাশনাল বাংলাদেশ।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park