বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৬:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ন‌ওগাঁর নিয়ামতপুরে ওয়ান হেলথ ডে-২০২৬ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা সিরাজগঞ্জ-পাবনায় এসআরবি-১২-এর অভিযান, উদ্ধার ১০৩টি আগ্নেয়াস্ত্র ও বিপুল গোলাবারুদ সুখচর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী ইসমাইল হোসেনকে ঘিরে আলোচনা কুমিল্লায় নিখোঁজের দু্ইদিন পর ভারতীয় মেডিকেল শিক্ষার্থীর মরদেহ উদ্ধার কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের পেছনে ছিনতাই-ভিডিও ভাইরাল, আটক ৪ ১৭ বছরের নির্যাতনেও আপসহীন, শরীফকে চেয়ারম্যান দেখতে চান এলাকাবাসী কোটালীপাড়ায় বৃদ্ধ পিতার ঠাঁই হলো গাছ তলায় ২০ বছর পূর্তিতে সালথার নটখোলায় বিশাল ওয়াজ মাহফিল ,হাজারো মানুষের ঢল সালথায় ডেঙ্গু প্রতিরোধে উপজেলা প্রশাসনের পরিচ্ছন্নতা অভিযান চার মাসেই বাজিমাত ওসি সাজেদুলের, দাউদকান্দিতে ১.৮৪ লাখ ইয়াবা উদ্ধার

সিরাজগঞ্জ-পাবনায় এসআরবি-১২-এর অভিযান, উদ্ধার ১০৩টি আগ্নেয়াস্ত্র ও বিপুল গোলাবারুদ

  • আপডেট সময় : বুধবার, ৪ নভেম্বর, ২০২৬
  • ২৪ বার পঠিত

মোঃ সুজন আহমেদ
সিরাজগঞ্জ।

সিরাজগঞ্জ ও পাবনা জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১২ (এসআরবি-১২)। উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে দেশি-বিদেশি ১০৩টি আগ্নেয়াস্ত্র, ১ হাজার ১৩৬ রাউন্ড তাজা গুলি, ১৫টি ম্যাগাজিন, ৯৫টি দেশীয় অস্ত্র এবং ৮টি ওয়াকিটকি সেট।

এ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদের বিস্তারিত তথ্য তুলে ধরেন এসআরবি-১২-এর অতিরিক্ত ডিআইজি আতিকুর রহমান মিয়া।

এসআরবি-১২-এর প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখা এবং অপরাধীদের আইনের আওতায় আনতে প্রতিষ্ঠালগ্ন থেকেই স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে।

এরই ধারাবাহিকতায় গত ১ নভেম্বর ২০২৬ তারিখে এসআরবি-১২-এর পৃষ্ঠপোষকতায় সিরাজগঞ্জ, পাবনা ও রাজবাড়ী জেলার মোট ৬৫ জন চরমপন্থী আত্মসমর্পণ করেন। আত্মসমর্পণকারী চরমপন্থীদের কাছ থেকে পাওয়া তথ্য এবং নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সিরাজগঞ্জ ও পাবনা জেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে দেশি-বিদেশি ১০৩টি আগ্নেয়াস্ত্র, ১ হাজার ১৩৬ রাউন্ড তাজা গুলি, ১৫টি ম্যাগাজিন, ৯৫টি দেশীয় অস্ত্রসহ ৮টি ওয়াকিটকি সেট উদ্ধার করা হয়।

উদ্ধার অভিযান পরিচালিত স্থানগুলো হলো—সিরাজগঞ্জ জেলার তাড়াশ, উল্লাপাড়া ও সলঙ্গা থানা এলাকা এবং পাবনা জেলার সাঁথিয়া ও আতাইকুলা থানা এলাকা।

এসআরবি কর্তৃপক্ষ জানিয়েছে, জঙ্গি, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধে জড়িতদের আইনের আওতায় আনতে তাদের অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park