বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৭:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
পার্বতীপুরে পদ্মপুকুর আবাসন ভাঙছে পুকুরপাড় হুমকিতে ২৫টি পরিবার কয়লার ধোঁয়া থেকে আধুনিক ইনডাকশন ফার্নেস… ত্রিশালের সাপখালীতে ‘মামলাবাজ’ শহীদুল্লাহর বিরুদ্ধে মানববন্ধন, বিচারের দাবি এলাকাবাসীর শ্রেণিকক্ষে ‘জয় বাংলা’ স্লোগান: গোপালগঞ্জ সরকারি জেলা স্কুলের ৯ শিক্ষার্থীকে টিসি ঠাকুরগাঁও হাসপাতালে ৪৫ শয্যার শিশু ওয়ার্ডে ২১৫ রোগী, গাছতলায় চিকিৎসা নিচ্ছে শিশুরা জাহাজমারায় চেয়ারম্যান পদে আলোচনায় যুবদল নেতা ফাহিম উদ্দিন, তাঁকে চান এলাকাবাসী ব্রাহ্মণপাড়ায় পৃথক অভিযানে ৬ জন গ্রেপ্তার, গাঁজা-স্কাফ সিরাপ উদ্ধার শরণখোলা থানার বিশেষ অভিযানে ৩২৫ পিচ ইয়াবা ট্যাবলেট সহ মাদক কারবারি আটক সোনামসজিদ সীমান্তে বিজিবির টহলদলের হানা: আমবাগান থেকে ভারতীয় ইস্কাফ সিরাপ উদ্ধার গোপালগঞ্জ টুঙ্গিপাড়া প্রেস ক্লাবের চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বর্ণাঢ্য আয়োজনে সাংবাদিক, প্রশাসনের কর্মকর্তা ও সুধীজনের মিলনমেলা

সোনামসজিদ সীমান্তে বিজিবির টহলদলের হানা: আমবাগান থেকে ভারতীয় ইস্কাফ সিরাপ উদ্ধার

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬
  • ১৬ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক:

সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান রোধে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)-এর সোনামসজিদ বিওপির একটি বিশেষ টহলদল অভিযান চালিয়ে ৫৬ বোতল ভারতীয় নেশাজাতীয় ইস্কাফ সিরাপ উদ্ধার করেছে।

আজ বৃহস্পতিবার (৫ নভেম্বর) ভোররাত আনুমানিক ৪টা ৩০ মিনিটের দিকে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের শিয়ালমারা গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।

বিজিবি সূত্রে জানা গেছে, সীমান্ত এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে মহানন্দা ব্যাটালিয়নের অধীনস্থ সোনামসজিদ বিওপির হাবিলদার মো. এনামুল হকের নেতৃত্বে বিজিবির একটি বিশেষ টহল দল টহলে বের হয়। টহল দলটি সীমান্ত মেইন পিলার ১৮৯ থেকে আনুমানিক ৩ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে শিয়ালমারা গ্রামের বাসিন্দা আইস উদ্দিনের আমবাগানে পৌঁছালে বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা পালিয়ে যায়।

পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে মালিকবিহীন অবস্থায় ৫৬ বোতল ভারতীয় নেশাজাতীয় ‘ইস্কাফ’ সিরাপ উদ্ধার করে বিজিবি। উদ্ধারকৃত মাদকের বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া বর্তমানে চলমান রয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)-এর অধিনায়ক লে. কর্নেল কাজী আল-আমিন অপু জানান, “বিজিবি দেশের যুবসমাজ ও ভবিষ্যৎ প্রজন্মকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সীমান্ত এলাকায় মাদকসহ সব ধরনের চোরাচালান রোধে বিজিবির এ ধরনের কঠোর ও ঝটিকা অভিযান অব্যাহত থাকবে।”

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park