
স্টাফ রিপোর্টার :
পার্বতীপুর উপজেলা প্রশাসনের আয়োজনে আজ ৭ নভেম্বর সকাল ১০টা ৩০ মিনিটে উপজেলা হল রুমে দিবসটি উপলক্ষে আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও দেশাত্মবোধক গানের আয়োজনের মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে। জানা গেছে উক্ত আলোচনা সভায় বক্তারা ৭ নভেম্বরের ঐতিহাসিক প্রেক্ষাপট, জাতীয় ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরে বলেন, দেশের সার্বভৌমত্ব রক্ষা ও জাতীয় ঐক্য সুদৃঢ় করতে ৭ নভেম্বরের চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে হবে। পরে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার আরাফাত আমান আজিজ এবং উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অপরদিকে, দিবসটি উপলক্ষে পার্বতীপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও অঙ্গ সংগঠনের উদ্যোগে একটি বর্ণাঢ্য পদযাত্রা র্যালি অনুষ্ঠিত হয়। সাদা টুপি ও টি-শার্ট পরিহিত নেতাকর্মীরা ব্যানার হাতে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করেন। ব্যানারে শহীদ জিয়া ও খালেদা জিয়ার ছবিসহ “৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস” লেখা দিয়ে দিবসটি আনন্দমুখরে পালন করতে দেখা গেছে।